1 Answers
রহমানির রহীম।৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অত্র স্কুলের সম্মানিত সভাপতি , শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা আস্ সালামু আলাইকুম। এবং অন্যান্য জাতির জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের স্কুলের ছাত্র/ছাত্রী দের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও তোমাদের আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই ইস্কুলের পরিসরটা আরও ছোট। শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে তুমরা বিদায় নিচ্ছ। তোমাদে জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকবে যেন তোমরা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পান করতে পারেন। তোমরা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তোমারও আমাদের পথ ধরে যাও। এছাড়া এখানে তোমাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বিদায় দিতে মন চাচ্ছে না , তবুও বিদায় দিতেই হবে । তাই কবির চরণে বলতে হয় ___ যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় । যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই প্রতিষ্ঠানের একজন শিক্ষের পক্ষ থেকে সবার দোয়া কামনা করি যাতে উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু দান করেন আল্লাহ তায়ালা । আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy