আমি নৃত্য এবং অভিনয় প্রশিক্ষণ নিতে চাই!?
আমি একজন মধ্যবিত্ত ছেলে,
বয়স ২৭/২৮
পেশা: সংসারের প্রয়োজন মেটাতে অন্যান্য সদস্যদের পাশাপাশি আংশিক দায়িত্ব নিতে হয়।
ধরে নেয়া যায় প্রয়োজনের বিশেষ একটা অংশ আমাকেই বহন করতে হয়, আর সেটা আর্থিক।
এবার মূল কথায় আসি,,
মানুষের জীবনে নানারকম হাজারো স্বপ্ন থাকে
অনেকের অনেক স্বপ্ন পূরণ হয় আবার অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
আমার জীবনে একটাই স্বপ্ন, আমি একজন চলচ্চিত্র অভিনেতা হতে চাই। আসলে এটাকে স্বপ্ন বলব না কি বলব আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা,
সহজ কথায় এটা আমার বেছে থাকার একমাত্র প্রেরণা।
এই স্বপ্নটা পূরণ না হলে ও হয়তবা আমি বাছবো কিন্তু এই বেছে থাকা কে বেছে থাকা বলা যায়না, আবার ইচ্ছে করলেও মরে যেতে তো পারিনা।
এই স্বপ্নটা আমার রক্তের সাথে মিশে গেছে।
হ্যা আমি জানি আমি মধ্যবিত্ত ,আমি চাইলেই যেকোনো কিছু হাসিল করতে পারিনা
কারণ আমার পেছনে তাড়না আছে, দায়িত্ব আছে এমনকি এই দায়িত্বটা বাধ্যতামুলক।
জি হ্যা আমি দায়িত্ব পালন করার জন্য যেকোনো কিছু করতে যেমন রাজি তেমনি স্বপ্নটা পূরণ করার জন্য তার থেকেও বেশি কিছু করতে প্রস্তুত।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মতে কোনো কিছু করতে হলে এই বিষয়ে প্রতিভা অর্জন করতে হয়,
অতঃপর প্রতিভা ছড়িয়ে দিতে হয়, কখনো কখনো প্রতিভা এমনিই ছড়িয়ে যায়।
আমি সিলেট জেলার একটি গ্রামের বাসিন্দা।
আমি চাই আমার দায়িত্ব পালনের পাশাপাশি আমার স্বপ্নটা পূরণ করতে।
কোনো হৃদয়বান ব্যক্তি এই লাইনে সম্পৃক্ত বা সমপৃক্তের নিকটাত্মীয় বা ভালো জানাশোনা আছে এমন কেউ থাকলে প্লিজ আমাকে হেল্প করুন।
আমি প্রাথমিক প্রশিক্ষণ থেকেই শুরু করতে চাই এবং হাজারো পরিশ্রম হাজারো পরিক্ষার মোকাবেলা করে হলেও আমি স্বপ্নটা পূরণ করতে চাই।
বিশেষ করে যদি কোনো প্রাইভেট প্রশিক্ষণ কেন্দ্র হয় তাহলে ভালো হয়।
প্লিজ কেউ যদি আমাকে এই সাহায্য টুকো করেন তার জন্য আমার অন্তর থেকে সর্বদা প্রার্থনা করব।
আমার লেখায় হয়তবা সৃজনশীলতা নেই, ভাষা প্রয়োগ বা শব্দচয়নে অনেক সমস্যা আছ বাট আমি আশাবাদী আমার ভেতরকার ভাষ্যটা অবশ্যই বুজতে পেরেছেন।
2728 views
1 Answers
আপনি অবশ্যই পারবেন আপনার ভেতরে আগ্রহ আছে ।এসবের জন্য training প্রয়োজন ।এর জন্য নাচ শিখুন অভিনয় ছবি দেখে শিখুন।এগুলো শেখার জন্য নাচ বা অভিনয়ের school এ ভর্তি হন অবশ্যই পারবেন।
2728 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy