প্রায় দুই বছরের সম্পর্ক, আমার এখন কী করা উচিত?
কলেজ লাইফ ও মেয়েটির সাথে সম্পর্ক শুরু প্রায় একই সাথে। কলেজে ভর্তির আগেই পরিচয় ফেসবুক এ। আলাদা স্কুলের হলেও একি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেয়। আস্তে আস্তে প্রেমের সূচনা। সবকিছুই ভালোই ছিল। বছর খানেক যাওয়ার পর সমস্যার শুরু। মেয়েটি কম্বাইন স্কুলে পড়েছে, আমি বয়েজ স্কুলে। সে কম্বাইন কলেজে ভরতি হয়েছে, আমি বয়েজ কলেজে। বেশকিছুদিন যাবত আমাদের কিছুই মিলছে না। কোনো বিষয় সম্পর্কে দুইজনের ধারণা আলাদা। যেমন, আমার কাছে এই বয়সে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করা ঠিক না। ওর কাছে সেটা আলাদা। সে নিজেকে প্রাপ্তবয়স্ক মনে করে। নিজেকে গার্ডিয়ান ভাবে। স্বাধীন ভাবে চলে। আমার সাথে গুলা মিলে না। মেসে থাকে, একা বাড়ি আসে। একা বাজার করে। তাছাড়া, ছোট-খাটো বিষয় সম্পর্কে একদম বেখায়াল। শুধু অজুহাত দিতে জানে। এমন অজুহাত দেয়, যেগুলো মানার মতো না। একটার পর একটা ঝামেলা বাধায়। আমি সম্পর্কটাকে ভালো করতে চাই। কিন্তু তার সাথে আমার মিলছেই না। সেদিন বললো, বয়েজ আর গার্লস এ যারা পড়ে তাদের মানসিকতা খুব খারাপ খুব খারাপ। ওর কাজকর্ম, চলাফেরা নিয়ে কথা বললে, আমি নাকি তাকে অবিশ্বাস করি, ভরসা করি না। আমি তাকে বলেছি আমাদের সম্পর্ক ভালো করা যাচ্ছে না। তুমি তোমার মতো থাক। সে বলে, আত্মহত্যা করবে। সত্যিকার অর্থেই আমাদের মিলছে না। আমাদের পরিবেশ, দৃষ্টিভঙ্গি সবই আলাদা। দুইজনের পরিবার ও পরিবারের দৃষ্টিভঙ্গিও আলাদা। আমি এখন কি করব? সামনে পিছে কোথাও যেতে পারছি না।
1 Answers
কারো সাথে রিলেশন করার এই এক টা ঝামেলা নিজের বাবার খেয়ে পরে অন্যের ছেলের কথা শুনতে হয়। আপনি কেনই বা তাকে এই সব গুলা বারণ করেন। তার তো প্রয়োজন থাকতেই পারে।সে মেসে থাকে তাহলে তার তো সব কাজ নিজেকে করতে হয়।এখন আপনি বাধা দিলে কিভাবে হবে...!??? প্রথমে নিজের দৃষ্টি ভঙ্গি বদলান। তাহলে দেখবেন সম্পর্ক ঠিক হয়ে গেছে। ভালোবাসার মানুষ কে বিশ্বাস করুন তাকে স্বাধীনতা দিন।তাহলে সম্পর্ক ঠিক থাকবে। যখন আপনি কাউকে নিজের মত করে শ্বাসন করত্র চাইবেন তখন সে আপনার থেকে দূরে সবে যাবে কিন্ত যখন আপনি তাকে নিজের মত করে থাকতে দিবেন স্বাধীনতা দিবেন তখন সে আপনার কাছে চলে আসবে।আপনার ভরসা করবে।নিজের সব কিছু আপনার সাথে সেয়ার করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy