সেনাবাহিনীতে কি কি প্রশ্ন করা হয়?
2 Answers
আপনার সাধারন জ্ঞান সম্পর্কে ভালো ধারনা থাকলেই আপনি পার হইয়ে যেতে পারবেন।
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হওয়ার জন্য যে কয়টি পরীক্ষা দিতে হয় তা হচ্ছেঃ তিন ঘণ্টার লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন থাকবে। বাংলা, ইংরেজির জন্য এইচএসসির সমমানের পাঠ্যবই পড়লে লিখিত পরীক্ষায় ভালো করা যাবে। আর গণিতের জন্য এসএসসি সমমানের পাঠ্যবই চর্চা করলেই চলবে। ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের প্রার্থীদের জন্য ওই বিষয়ের ওপর ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার ফলাফল সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষার তারিখ এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১২ সপ্তাহ এবং পরে ১৯ সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। . . . নন কমিশন্ড অফিসার (এনসিও) ও অন্যান্য পদবীতে নির্বাচিত হওয়ার জন্য যে কয়টি পরীক্ষা দিতে হয় তা হচ্ছেঃ কয়েক ধাপে অনুষ্ঠিত হয় এই বাছাই প্রক্রিয়া। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা দিয়েই শুরু। এরপর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হয়। সেনা সদরের চূড়ান্ত মনোনয়ন পর্ষদ থেকে নির্বাচিত প্রার্থীদের এক বছরের মৌলিক সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। পাশাপাশি চাকরিকালীন প্রার্থীরা এইচএসসি ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy