মেয়েদের নিয়ে আকর্ষণ কমাতে চাইলে কি করব?
4 Answers
আপনার এখন বয়ঃসন্ধিকাল তাই বয়স অনুপাতে এই সময়ে ভালো লাগার বিষয়টি ঘটা স্বাভাবিক যা প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়রই ঘটে থাকে। এজন্য আপনাকে সবকিছু নিয়ন্ত্রন করতে হবে। এই বয়সে যারা সবকিছু নিয়ন্ত্রন করতে পারে তারাই খাটি মানুষ হয়। আপনি ধর্মীয় পথে চলুন ও লেখাপড়ায় মনযোগ দেন এটাই ভালো হবে। আর ফোনে পর্ন কিংবা খারাপ ভাবনা থেকে বিরত থাকবে।
আপনি মুসলিম সন্তান তাই আপনাকে বলছি আপনি রোজা রাখুন।এরকম অবস্থায় আল্লাহর ইবাদতই যথেষ্ট। চিন্তা ভাবনা গুলো ভাল করবেন,মেয়েদের দিকে ভাল মনোভাব নিয়ে তাকাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
ভাই আরিয়ান! আপনি যেহেতু একজন মুসলমান তাই আপনার জানা দরকার যে, একজন ছেলে যখন বালেগ হয় তখন মেয়েদের দিকে আকর্ষন যাওয়াটাই স্বাভাবিক। তাই আপনার উচিৎ বিয়ে করা। আর তা যদি সম্ভব না হয় তাহলে আপনি রোযা রাখতে পারেন। কারণ মেশকাত শরীফের হাদীস মহানবী(সা.) বলেন, হে যুবকের দল! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে সে যেন বিবাহ করে। কেননা বিবাহ দৃষ্টি অবনত রাখে। এবং লজ্জাস্থানের হেফাজতকারী। আর যে বিবাহ করতে সামর্থ রাখেনা সে যেন রোযা রাখে। কারন রোযা তার জন্য নিবীর্য করন স্বরুপ। অর্থাৎ যৌনশক্তি এবং মনের কুপ্রবৃত্তিকে দমিয়ে রাখে।
আমি একজন মুসলিম হিসেবে বলতেছি, যেহেতু আপনি মুসলিম তাই বেশী করে আল্লাহ কে ভয় করুন। তাকওয়া বৃদ্ধি করুন আর ধর্মীয় অনুশাসন মেনে চলুন, তাহলে ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে। সর্বোপরি হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ, তাই নিজের জন্য বেশী বেশী করে দোয়া করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy