2 Answers
পার্লি পেনাইল প্যাপিউলস (pearly penile papules) হল লিঙ্গমুন্ডের সাথে যেখানে লিঙ্গের বাকি অংশ যুক্ত থাকে ঠিক সেই অংশে (corona of glans) লিঙ্গের পরিধি বরাবর লাইন দিয়ে অবস্থিত ছোট ছোট খানিকটা লম্বাটে কিছু গুটির সমষ্টি। এই গুটিগুলো এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গুটিগুলো দেখতে মসৃণ ও গম্বুজাকৃতির হয় এবং প্রত্যকটি গুটির সাইজ মোটামুটি একই হয়। পার্লি পেনাইল প্যাপিউলস ক্ষতিকারক বা ছোঁয়াচে কোন রোগ নয়। পৃথিবীতে গড়ে ২৫ শতাংশ পুরুষদের পুরুষাঙ্গে এইরূপ প্যাপিউলস দেখা যায়। এর ফলে যৌনসঙ্গমে কোন অসুবিধা হয়না। উল্টে অনেক ক্ষেত্রেই ওই প্যাপিউলসগুলির সাথে ঘর্ষণের ফলে মহিলাদের যৌন আনন্দ বৃদ্ধি পেতে পারে। এমনিতে ওই প্যাপিউলসগুলোর চিকিৎসার কোন প্রয়োজন নেই। তবে যদি নেহাতই কসমেটিক কারণে প্যাপিউসলগুলি দূর করতে চান তবে তার সবথেকে ভাল উপায় কার্বন-ডাই-অক্সাইড লেজার সার্জারী। কিন্তু এই সার্জারী খরচাসাপেক্ষ ও বেদনাদায়ক। এছাড়াও রয়েছে তরল নাইট্রোজেন ব্যবহার করে সার্জারী। এইধরনের অপারেশন করতে হলে কোন ভাল ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করুন। তবে আমাদের উপদেশ হল যে ওইসব সার্জারী করার কোন প্রয়োজন নেই, কারণ ওই প্যাপিউলসগুলো থাকলে আপনার বা আপনার সঙ্গিনীর কোন ক্ষতি হবেনা। শুধু শুধু সুস্থ শরীরে কাটাছেঁড়া করার কি দরকার? নিজের পুরুষাঙ্গকে ভালবাসুন। আপনার সঙ্গিনী যদি ওইগুলো দেখে চিন্তিত হোন তবে তাকে বোঝান যে পার্লি পেনাইল প্যাপিউলস মোটেই ক্ষতিকারক কিছু নয়। প্রয়োজন হলে তাকে সঙ্গে করে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আলোচনা করুন। যদি সঙ্গিনী আপনাকে সত্যিই ভালবাসেন তবে তিনি কেবল পার্লি পেনাইল প্যাপিউলসগুলির জন্য আপনাকে ছেড়ে যাবেন না। পাশের চিত্রে পার্লি পেনাইল প্যাপিউলসযুক্ত পুরুষাঙ্গের একটি অংশের দৃশ্য দেখানো হয়েছে। পার্লি-পেনাইল-প্যাপিউলস পার্লি পেনাইল প্যাপিউলসযুক্ত পুরুষাঙ্গ। কিছু কিছু ক্ষেত্রে পার্লি পেনাইল প্যাপিউলসগুলোকে জেনিটাল ওয়ার্টসের (যৌনাঙ্গে এইচ.পি.ভি. ভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্টি আঁচিল) সাথে গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে। তবে জেনিটাল ওয়ার্টস সাধারণত দেখতে অমসৃণ এবং এক একটি গুটির আকার-আয়তন একেক রকম হয়। সময়ের সাথে ওয়ার্টসগুলির সাইজও পরিবর্তিত হয়। এছাড়াও মলাসকাম কনটাজিওসাম (molluscum contagiosum) নামে একধরণের ভাইরাসের সংক্রমণের ফলেও ত্বকের বিভিন্ন স্থানে এবং যৌনাঙ্গে ছোট ছোট গুটি হতে পারে। পার্লি পেনাইল প্যাপিউলস - pearly penile papules এর হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে । চিকিৎসার copy:dr.joynal abedin DHMS dhaka
আর শরীরে ব্রণের মত ওঠে এর কি ঔষধ খাবো
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy