কেউ কি দয়া করে আমাকে একটা দরখাস্ত লিখে দিবেন?
আমি যেই প্রাইভেট কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আমার সামর্থ্যের বাহিরে একটু বেশি খরচাপাতি হচ্ছে, যা আমার ভাবনার বাহিরে ছিলো । প্রথমে ভাবছিলাম কোনোরকমে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাবো । কিন্তু সম্প্রতি আমার বাবা অসুস্থ হয়ে পড়ায় আমার পক্ষে সেই কলেজে পড়াশোনা করা মোটেও সম্ভব নয় । এমতাবস্থায় আমি চাচ্ছি বর্তমান কলেজ থেকে একটা সাধারণ প্রাইভেট কলেজে ভর্তি হতে । দয়া করে কেউ আমাকে একটা দরখাস্ত লিখে দিবেন কলেেজ ট্রান্সফার সম্পর্কে । আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো ।
এই অসহায়কে সাহায্য করুন ।
2861 views
1 Answers
১লা আগষ্ট ২০১৮
বরাবর
অধ্যক্ষ
অমুক কলেজ(আপনার কলেজের নাম)
বিষয়:কলেজ থেকে ট্রান্সফার হওয়ার জন্য আবেদন
জনাব,
আপনার নিকট আকূল আবেদন এই যে,আমি আপনার কলেজের একাদশ শ্রেণির অমুক(আপনি যে বিভাগে পড়েন)বিভাগের একজন নিয়মিত ছাত্র।আমাদের পরিবারের একমাত্র আয় উপার্জ্নকারী ব্যক্তি হলো আমার বাবা।তার সামান্য আয় দিয়ে সংসার এবং আমার লেখাপড়া চালাতে হয়।সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।ফলে তিনি আর রোজগার করতে পারছেন না।আর এ কলেজের খরচপাতি চালিয়ে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়।এটা আমার সামর্থের বাহিরে।এমন অবস্থায় আমি অন্য একটা কলেজে ট্রান্সফার হতে চাচ্ছি।যেখানে পড়লে আমার সুবিধা হয়।এজন্য আপনার একান্ত সাহায্য দরকার।
অতএব,জনাবের নিকট আকূল আবেদন এই যে, আমাকে দয়া করে অন্য একটা কলেজে ট্রান্সফার হওয়ার জন্য টিসি দিয়ে বাধিত করবেন।
নিবেদক,
নাম:আপনার নাম
বিভাগ:মানবিক(বিভাগে পড়েন)
শ্রেণি:১১
রোল:আপনার রোল
সেকশন: আপনার সেকশন
2861 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy