3 Answers

দূঃখিত ভাই - আপাতত এটি বিক্রয় হচ্ছে নাহ 

2845 views

আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত ৩ বছর ধরে এস.এস.সি. পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশষ নম্বর  সংবলিত সিম “আগামী” দিয়ে আসছে । বিশেষ সবিধা সম্বলিত এই সিম এতদিন শুধু এস.এস.সি.-তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে আসলেও এবার এস. এস.সি পাশ যেকোন শিক্ষার্থীদের জন্য টেলিটক নতুন একটি সিম এনেছে । যার নাম – “বর্ণমালা” (মূল্য ৫০ টাকা মাত্র) । সিমটির সুবিধা “আগামী” প্যাকেজের চেয়ে কিছুটা কম হলেও অন্য যেকোন অপারেটর এর যেকোন প্যাকেজ থেকে ভাল !

প্রথমে সিমটি শুধু বই-মেলায় দেওয়া হলেও এখন অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে।

আসুন প্রথমে জেনে নেই কি কি সুবিধা এই বিশেষ প্যাকেজের:

১। দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে ভয়েস ও ভিডিও কল মাত্র ৩০ পয়সা/মিনিট ।

২। অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত ২৪ ঘন্টা ।

৩। ৩০ পয়সা/এস.এম.এস. যেকোন টেলিটক নাম্বারে ।

৪। ১ জিবি ডাটা ১৩০ টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।

৫। ৫ জিবি ডাটা ৪০০  টাকায় (৩জি) ! মেয়াদ ৩০ দিন ।

৬। প্রতি ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট ভয়েস, ৩০ মেগা ডাটা ও ৩০টি ফ্রী এস.এম.এস একদম ফ্রী !

৭। স্পেশাল সিরিজের নাম্বার !

এক্টিভেশন বোনাস:

১। ৫০ মিনিট ভয়েস কল (টেলিটক নাম্বারে)

২। ৫০ মিনিট ভিডিও কল (টেলিটক নাম্বারে)

৩। ৫০ টি এস.এম.এস. (টেলিটক নাম্বারে ২৫ টি ও অন্য অপারেটরে ২৫ টি )

৪। ৫০ টি এম.এম.এস. (টেলিটক নাম্বারে)

৫। ২৫০ মেগাবাইট (৩জি) ডাটা

সিম পেতে আপনাকে যা যা করতে হবেঃ

ফার্স্ট স্টেপ - মেসেজের মাধ্যমে বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার সংগ্রহ:

১। প্রথমে যেকোন টেলিটক সিম থেকে Bor Board  Roll Passing_year Mobile no লিখে 16222 এ SMS করতে হবে । [ এখানে, Roll নাম্বার এস.এস.সি. – এর ,Passing Year এস.এস.সি পাশের সাল , মোবাইল নাম্বার আপনার নিজের যেকোন নাম্বার দিবেন (পরবর্তীতে এই নাম্বারে মেসেজ আসবে) ]

উদাহরণ – Bor DHA 123456 2014 01************    লিখে 16222

২। ফিরতি SMS এ আপনি আপনার নাম ও একটি “বর্ণমালা রেজিস্টেশন কোড” নাম্বার পাবেন।

সেকেন্ড স্টেপ- অনলাইনে রেজিষ্ট্রেশন:

১। অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য http://bornomala.teletalk.com.bd/ –তে প্রবেশ করুন।

২। সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট-এ ক্লিক করুন।

সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি পেইজ আসবে যেখানে আপনি আপনার দেয়া ইনফোগুলো আবার চেক করে সেভ করবেন ।

তারপর আপনি যেই আপনার পূরণকৃত ফর্মটি দেখতে পাবেন । এই ফর্মটি সিম তোলার সময় লাগবে । তাই এটি প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে পরে প্রিন্ট করলেও হবে।

স্টেপ থ্রী - সিম সংগ্রহ করবেন যেভাবে:

১। মেসেজের মাধ্যমে 'বর্ণমালা রেজিষ্ট্রেশন কোড' সংগ্রহ করার সময় যে কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে মেসেজের মাধ্যমে সিম সংগ্রহ করার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে । অথবা, টেলিটকের ফেসবুক পেইজেও (https://www.facebook.com/yourTELETALK ) জানানো হবে ।

২। ওই তারিখ এবং সময় অনুযায়ী নিচের কাগজ পত্রগুলো নিয়ে আপনার সিলেক্টেড কাস্টমার কেয়ারে যেতে হবে:

*যে অভিভাবকের নামে (অথবা আপনার নামে করলে, আপনার) রেজিস্টেশন করেছিলেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি।

*অনলাইনে যে ফরমটি পূরণ করেছিলেন তার প্রিন্ট কপি।

*শিক্ষার্থীর এস.এস.সি-র  এডমিট/ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেট এর মূল কপি । (ফটোকপিও নিতে হবে)

*কলেজ/ভার্সিটির আইডি ককার্ডের ফটোকপি।

*যার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে তিনি নিজে না যেতে পারলে অনলাইন থেকে SAF প্রিন্ট করে তা পূরণ করে নিয়ে যেতে হবে । SAF ফর্ম http://bornomala.teletalk.com.bd/public/saf_form.pdf   লিংক থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে । বা, নিকটস্ত কাস্টমার কেয়ার থেকে এই ফর্ম পাওয়া যাবে।

স্টেপগুলো কঠিন মনে হলেও আসলে কাজটা খুব ইজি! পোস্টটা ভাল করে দুইবার পড়ুন, তাহলেই বুঝবেন।

https://www.techtunes.com.bd/tutorial/tune-id/337094

2845 views

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ভিজিট করুনঃ http://bornomala.teletalk.com.bd/application.php

SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত ফরম্যাট অনুসরণ করুনঃ

BOR SSC Board(first 3 letters) SSC ROLL SSC passing year SSC registration no. contact no (Any operator)। এসএমএসটি যেকোন টেলিটক নাম্বার থেকে ১৬২২২ সেন্ড করতে হবে।

#সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবেঃ
-টেলিটক কর্তৃক সিম উত্তোলনের মেসেজ
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি
-যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।


বিদ্রঃ আগে এস এম এস করতে হবে তারপর লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে। আর এখন রেজিস্ট্রেশন চলছে।

2845 views

Related Questions