মনে করেন আমি মাদরাসায় পড়ি H.S.C আলিমে?
আমি আলিম পরিক্ষার্থী ২০১৯ সালের। এখন আমি যদি কোনো কারণে পয়েন্ট কম এর কারণে অনার্সে চান্স না পাই ফাযিল অনার্স এও চান্স না পাই তাহলে আমি ফাযিল ডিগ্রী কোর্সে ভর্তি হবে কিন্তু আমি শুনলাম ফাযিল ফাস করে নাকী মাসটার্স পড়া যায় না? এখন মাস্টাস করার জন্য কি আমি জাতীয় ভার্সিটির অধীনে কোনো College এ ডিগ্রী পড়ি তারপর মাস্টার্স এবং কামিল এক সাথে পড়ি তাহলে কেমন হবে? আর দুইটা এক সাথে পড়লে কি কোনো বাধা সৃষ্টি হবে? আর নাকী শুধু মাদরাসায় পড়লে ভালো হবে? প্লীজ আপনার মতামত জনান আমার ইচ্ছা জ্ঞান অর্জন করা অধীক সার্টিফিকেট অর্জন করা।
2947 views
1 Answers
আপনার চাকরি লক্ষ্য কি সেটার উপর নির্ভর করছে আপনি কলেজে পড়বেন নাকি মাদরাসায় পড়বেন। বর্তমান ২০১৮ সালেসহ মাস্টার্সে মাদরাসা থেকে ফাযিল পাশকারীদের গত ২/৩ বছর ধরে ভর্তি হওয়ার সুযোগ বন্ধ আছে। সামনে সুযোগ দিবে কি দিবে না তাও কেউ নিশ্চিত করে বলতে পারবে না। তবে ফাযিল ও কলেজে ডিগ্রি/ অনার্স এক সাথে ভর্তি হওয়া যাবে এবং মাস্টার্স ও কামিলে এক সাথে ভর্তি হওয়া যাবে কোন সমস্যা হবে না। তবে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন প্রতিষ্ঠানে প্রফেশনাল এল.এল.বি বা অন্য কোন কোর্সে ভর্তি হলে সমস্যা হবে।
2947 views
Answered