ভিসার ব্যাবসা করা কি জায়েয?
3 Answers
ইসলামী শরীয়তে ব্যবসা করা বৈধ। বরং সৎভাবে সৎ নিয়তে ব্যবসা করাটা ইবাদাতও বটে। তবে ইসলামী আইনে ব্যবসার জন্য কিছু নীতিমালা রয়েছে। সেগুলো রক্ষিত হলে ভিসা ব্যবসাও জায়েয হবে। আপনার ব্যবসার ধরন দেখে বোঝা যাচ্ছে, আপনি শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করছেন। এতে অবিধানিকতার কিছু নেই। তবে এ ধরনের ব্যবসার ক্ষেত্রে উভয় পক্ষের জানা থাকতে হবে, শ্রমদাতা তার গ্রাহকের কাছে থেকে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে ? এবং এ পারিশ্রমিকের ব্যাপারটি পূর্ব থেকেই পরিস্কার করে নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের গোপনীয়তা, অসত্যতা, প্রতারণা ইত্যাদি থাকতে পারবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি গ্রাহক আপনার পারিশ্রমিকের পরিমাণ সম্বন্ধে জানে এবং তাতে সম্মতি প্রকাশ করে এবং এ ক্ষেত্রে কোনো পর্যায়ে কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে তাহলে আপনার এ ব্যবধসা বৈধ হবে। অন্যথায় বৈধ হবে না।
ইসলাম ব্যবসাকে হালাল করেছে। এই বিচার ব্যবসাটা মানুষের উপকার করতে হবে মানুষকে ঠকানো যাবে না তাহলে এটা হালাল হবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy