4 Answers

মোবাইলে মাউস, কিবোর্ড, প্রিন্টার সহজেই ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা, “আপনি আপনার মোবাইল থেকে যেকোন মেমরিতে (পেইন্ড্রাইভ/এক্সটার্নাল মেমরি কার্ড রিডার এর মাধ্যমে) ফাইল লেনদ্বন করতে পারবেন।

2927 views

OTG দিয়ে আপনার ফোনে এক্সটার্নাল পেনড্রাইভ,মাউস,কি বোর্ড আলাদা ভাবে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।চাইলে কার্ড রিডারে মেমোরি ভরেও তা ব্যবহার করতে পারবেন।

2927 views

OTG দিয়ে আপনি OTG সাপোর্ট করে এরকম মোবাইল থেকে আপনার মোবাইলের ব্যাটারী চার্জ দিতে পারবেন।

2927 views

হার্ডওয়্যারের উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমনঃ স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট্যাবলেট কিন্তু OTG সাপোর্টেড নয়। সেক্ষেত্রে আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড কিনা তা জানার জন্য ডিভাইসটির স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট। এছাড়া আপনি "USB Host Diagnostics" অ্যাপের মাধ্যমেও আপনার ডিভাইসের OTG কম্প্যাবিলিটি সম্পর্কে জানতে পারবেন। শুধুমাত্র OTG সাপোর্ট থাকলেই হবে না। এই সুবিধাটি ব্যবহার করার জন্য, একটি ভাল OTG ক্যাবলের দরকার। আপনি এই OTG ক্যাবল বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিসের দোকানে পাবেন। এখানে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে, আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস (যেমনঃ হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ) যুক্ত করতে চান তাহলে আপনাকে নিচের অ্যাপ গুলো ব্যবহার করতে হতে পারে।

2927 views

Related Questions