একাদশ শ্রেনিতে ৪র্থ বিষয়?

আমি এবার বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেনিতে ভর্তি হয়েছি।আমি  ৪র্থ বিষয় কৃষি নিতে চাইছিলাম। নিলে কি ভালো হবে? নাকি কোনো সমস্যা হবে? 
2893 views

3 Answers

নিতেপারেন। তবে বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে উচ্চতর গনিত নিলে ভালো হয়। উচ্চতর গনিত নিলে পদার্থ বিজ্ঞান ও রসায়নের অংক বুঝতে আপনার সুবিধা হবে। আপনি এস এস সির পদার্থ বিজ্ঞান ও রসায়নে যে সূত্রের দ্বারা অংক করেছেন একাদশ শ্রেণীর বইতে হুবহু তা পাবেন না।এখানে সকল সূত্র অন্তরীকরন ও যোগজীকরনের মাধ্যমে সমাধান করা হয়।উচ্চতর গনিতের ১ম পত্রে অন্তরীকরন ও যোগজীকরনের অধ্যায় আছে। পদার্থ বিজ্ঞানে ভেক্টর অধ্যায় আছে আবার উচ্চতর গনিতেও ভেক্টর অধ্যায় আছে। যা আপনি কৃষি শিক্ষাতে পাবেন না। তাছাড়া আপনি যদি প্রকৌশলী কিংবা পদার্থ বিজ্ঞানে অনার্স করতে চান তাহলে আপনাকে অাপনাকে অবশ্যই উচ্চতর গনিত নিতে হবে। কিন্তু মেডিকেলে পড়তে চাইলে বা জীব বিজ্ঞানের অন্তরভুক্ত বিষয়ে অনার্স করতে চাইলে কৃষি নিলে সমস্যা হবে না। এখন আপনি নিজেই ঠিক করুন আপনি কোন বিষয় নিবেন।

2893 views Answered

কৃষি নিতে পারেন সমস্যা নেই তবে গনিতকে বিজ্ঞানের বাবা বলা যায় অথাৎ গনিত ও পদার্থ কিন্তু অনেক মিল রয়েছে তাই গনিত নেওয়াই ভালো হবে।

2893 views Answered

নিতে পারেন ভাল হবে যদি এ সাব: সামাল দিতে পারেন।..ঘ ইউনিট এর জন্য ভাল হবে। ঢাবি তে।

2893 views Answered

Related Questions

Next steps