ডিপ্লোমা ইন টেকস্টাইল ইঞ্জিনিয়ার এর ভবিষ্যৎ কেমন কলেজ বসরকারি কলেজ থেকে পরলে।

2530 views

1 Answers

যথেষ্ট ভালো । এটি একটি সম্মানযোগ্য চাকরি কিন্তু আগেই বলছি, এইটা পিওর ইঞ্জিনিয়ারিং এর বাইরে তাই আপনার বেতন  এবং জ্ঞান একজন ত্রিপল ই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতো কখনোই হবে না।  



এখন বাস্তব কোথায় আসি, পড়ালেখার মানের থেকেও বড় কথা খরচ। যদি আপনার আর্থিক সামর্থ্য নিম্ন থাকে তবে আপনার পড়া উচিত:


  1. The People's University of Bangladesh Department of Textile Engineering
  2. Bangladesh University of Business and Technology
  3. Green University of Bangladesh 


যদি আপনার আর্থিক সামর্থ্য মোটামুটি ভালো থাকে তবে Southeast University আপনার জন্য বেস্ট। মাত্র ৳৫ লাখে আপনি পাস করে বেরিয়ে যেতে পারবেন। 



আর যদি আপনার আর্থিক সামর্থ্য বেশ বা খুব ভালো থাকে তবে Independent University এ পরতে বলবো। ওদের ভার্সিটি অত্যন্ত ভালো। পড়ালেখা বিদেশি মানের সমকক্ষ। এবং ওদের কোনো বদনাম নেই নর্থ সাউথের মতো (নর্থ সাউথে পড়ার পরামর্শ দেবো না কারণ ওইখান কার পড়ালেখার মান তাদের ফিস অনুসারে খুবই বাজে। এবং ওদের ভেতরে ভেতরে অনেক দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ড ঘটে; ভালো নজরে কেউ সাধারণত এই ভার্সিটিকে দেখেননা)




শুধু টেক্সটাইল না, যেকোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য বাংলাদেশের থেকে বিদেশে সুযোগ বেশিক্যারিয়ারের শুরু তে আপনার বেতন হবে  মাসে ৳২৫,০০০ থেকে ৳৩৫,০০০ কিন্তু বিদেশে গেলে তা হবে দিগুণ বা আরও বেশি।



একেক দেশে একেক বেতন। আমি অ্যামেরিকার উদাহরণ দিলাম। সেখানে একজন বিগেনার লেভেল টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর বেতন মাসে $5500  বা ৳৪ লাখ ৫০ হাজার ।



আমার বড়দাদা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ও আই ইউ বি থেকে পাস করেছে। এখন সে সাউথ কোরিয়াতে লিভাইসের জন্য কাজ করে। ওর মূল বেতন ৳৫,০০,০০০ 



বিঃদ্রঃ সকল টাকার হিসাব মূল বেতন। কোন রকম ট্যাক্স বা অন্যান্য টাকার ভাগ বাদ না দিয়ে প্রকাশিত। 



সাবজেক্টটি খুবই ভালো এবং আপনি এটা নিয়ে জীবনে খুব উন্নতি করতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইল ^_^ 




কোন প্রকার প্রশ্ন থাকলে আমার এই প্রোফাইলে গিয়ে ব্যাক্তিগত বার্তা বা ফেসবুক আইডির লিংকে গিয়ে মেসেজ দিতে পারেন, নিসংকজে !

2530 views

Related Questions