গার্মেন্টস এ কোয়ালিটি কন্ট্রোলার এর চাকুরি করতে চাই?
2 Answers
আপনি চাইলে গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন ,তারপর বিভিন্ন মেশিনের নাম,স্যাম্পলের বিভিন্ন অংশের নাম,আপনি সরাসরি কোয়ালিটি কন্ট্রোলারে যোগদান করতে পারবেন না।কারণ,আপনার এ বিষয়ে আগের দক্ষতা নেই।তাই, আপনি প্রথমে কোয়ালিটিতে ঢুকতে পারেন।এরপর ধীরে ধীরে দক্ষতা বাড়লে আপনি বললে আপনাকে কোয়ালিটি কন্ট্রোলারে আপনাকে নিয়ে নিবে।
আপনি যে ধরনের কাজ জানেন, সেটা বাংলাদেশে তেমন কোন কাজে আসবেনা। এখানে আপনাকে অন্য ধরনের কাজ জানতে হবে। বাংলাদেশে আপনাকে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে সরাসরি নিয়োগ দিবেনা প্রথমে আপনাকে কোয়ালিটি হেলপার/চেকার হিসেবে নিয়োগ দিবে, যেখানে বেতন সৌদির তূলনায় অতি সামান্য! তারপর আস্তে আস্তে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে নিজেকে গড়ে নিতে পারবেন। একসময় আপনি এপিএম-পিএম পর্যন্ত হতে পারবেন এবং আপনার বেতন হবে অত্যন্ত সম্মানজনক! তবে সেটা অনেক সাধনার পরে। বাংলাদেশে গার্মেন্সগুলোতে পঞ্চম শ্রেণী পাশ অনেক সুপারভাইজার আছে যাদের অধীনে আপনাকে অনেক চাপ এবং গালাগালি সহ্য করে কাজ শিখতে হবে, যদি কষ্ট সহ্য করার ক্ষমতা এবং গায়ের চামড়া মোটা করে যে কোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে এক সময় এই দেশের গার্মেন্টস্ সেক্টরে সফল হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy