2 Answers
না, এখানে হারামের কিছু নেই। কারণ এটা তো রমজান মাসের শেষ শুক্রবার কে বুঝানো হয়েছে।
জুমাতুল বিদা মানে রমাযানের শেষ জুমা। এ শব্দ বলতে কোনো সমস্যা নেই। রমাযান এবং শেষ দশক এবং জুমা একদিনে এ তিনটি ফযীলতপূর্ণ দিনের সমন্বয় ঘটে। এ কারণে স্বভাবত এ দিনের ফযীলতটা বেড়ে যায়। কিন্তু বর্তমানে এ দিনটাকে যেভাবে আনুষ্ঠানিকতার রূপ দেয়া হচ্ছে সেটা আপত্তিকর। জুমাতুল বিদা শিরোনামে কুরআন সুন্নাহে কোনো আলোচনা নেই। এবং এর স্বতন্ত্র কোনো ফযীলতও নেই। জুমাতুল বিদার আগের জুমাটিতেও তিন ফযীলতপূর্ণ দিনের সমন্বয় ঘটতে পারে। তাই শুধু জুমাতুল বিদা নিয়ে এমন আনুষ্ঠানিক মাতামতি বিধিত নয়। সাহাবা যুগে এ দিন নিয়ে আলাদা কোনো আয়োজন ছিলো না। সুতরাং এ দিনটিকে তা অবস্থানেই রেখে দিতে হবে। বাড়তি এমন গুরুত্বারোপ করা যাবে না যাতে সেটা বিদাতে রূপান্তরিত হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy