অল্প বয়সে চুল পাকলে সেই ব্যক্তি নাকি পাপি সেই কারনে তার চুল পাকছে?

আমার বয়স ১৫ বছর|এখন থেকেই আমার অনেক চুল পাকে|এই চুল পাকার কারনে অনেক লোক আমাকে পাপী মনে করে??? এটা কী সত্য যার কারনে আমার চুল পেকে যাচ্ছে | দলিল সহ প্রমান দিন?
2773 views

1 Answers

এক  তো আমরা সবাই পাপী। পাপ বিহীন জীবন বর্তমানে অপ্রতুল। কিন্তু পাপের কারণে চুল পাকে এটা কে বলল? হরমোনের কারণে চুল পাকে। অনেক বাচ্চাদেরও (2-7 বছরের) চুল পেকে যায়। এবার এটা কিভাবে বলবেন সে গুনাহ করেছে তাই চুল পাকছে? বাচ্চারা তো ইসলামীক বিধানের আওতায় আসে না, যার কারণে তাদের গুনাহ লিখা হয় না। যারা এসব বলে তারা কুসংস্কার ছড়াচ্ছে, অন্যকে এভাবে কষ্ট দেয়া তাদের জন্য গুনাহের কাজ। তাদের এই মারাত্মক গুনাহ থেকে তওবা জরুরী।

2773 views Answered

Related Questions

Next steps