আমি গতকাল যোন মিলন করেছি কিন্তু আজকে আমি ফেমিকন খাওযা শুরু করেছি?
2 Answers
যৌন মিলনের পর ফেমিকন বা এ সমজাতীয় পিল খায় না। ই পিল বা জরুরি পিল খেতে হয়।। যা সেক্স করার বারো ঘন্টা থেকে ৭২ ঘন্টার ভেতরে খেতে হয়।।
এভাবে এসব স্বল্পমেয়াদী পিল সেবন করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব না। যদি মাসিকের সময় ব্যতীত অন্য সময়ে ফেমিকন পিল খেতে চান তাহলে পিল খাওয়ার ৭ দিন পর প্রটেকশন ব্যতীত মিলন করতে পারবেন।আর কাল মিলন করে আজ থেকে ফেমিকন পিল খেলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব না। প্রয়োজনে ইমার্জেন্সি পিল খাবেন সহবাসের ৭২ ঘন্টার মধ্যে। ফেমিকন পিল সাধারণত পিরিয়ডের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট পিলটি খেতে হবে। পর পর ২১ দিন খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার নতুন প্যাকেট শুরু করতে হবে। কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল খেতে হবে। বর্তমানে বাজারে ২১ প্লাস ৭ ও ২৪ প্লাস ৪টি পিলেরও প্যাকেট পাওয়া যায়৷ এর সুবিধা হচ্ছে মনে রাখার বা ভুলে যাওয়ার কোন ব্যাপর থাকে না। তাই ২৮ দিন পর পর নতুন প্যাকেট শুরু করলেই হল৷ তবে ২১ দিন খাওয়া শেষ করে ৭ দিনের মধ্যে মাসিক না হলে চিকিৎসক এর পরামর্শ নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy