عيد الفطر ঈদুল ফিতর অর্থাৎ রোযা ভাঙার দিবস?
ঈদুল ফিতরের নামাজ পড়ার বিধান ও নিয়ম:
ঈদুল ফিতর বছরে দুই বার আসে। এদিনে বিশেষভাবে নামাজ আদায় করার জন্য আদেশ করেছেন নবীজি (সা.)। যেহেতু বছরে মাত্র দুইবার ঈদের নামাজ পড়তে হয়, তাই এই নামাজ আদায় করার ক্ষেত্রে অনেককেই জটিলতা ও দ্বিধা-সংশয় সৃষ্টি হয়। আর এমনটা হওয়াই স্বাভাবিক।
এ জন্য ঈদের নামাজের আগে এই নামাজের নিয়ম-কানুন ও আদায় পদ্ধতিটি একটু ভালোভাবে জেনে নেওয়া উচিত। ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে অনেকের ধারণা, নামাজের নিয়ত আরবিতে করা জরুরি। এমনটি ঠিক নয়। যেকোনো ভাষায়ই নামাজের নিয়ত করা যায়। নিয়ত মনে মনে করাই যথেষ্ট।
ঈদের দিন ইমামের পেছনে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে মনে মনে এই নিয়ত করতে হবে যে, আমি অতিরিক্ত ছয় তাকবিরসহ এই ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি। এরপর উভয় হাত কান বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পর ছানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা….শেষ পর্যন্ত পড়তে হবে।
এরপর আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বারও একই নিয়মে তাকবির বলে হাত ছেড়ে দিতে হবে। ইমাম সাহেব তৃতীয়বার তাকবির বলে হাত বেঁধে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহসহ সুরা ফাতিহা পড়বেন এবং সঙ্গে অন্য যে কোনো সুরা তিলাওয়াত করবেন। এ সময় মুক্তাদিরা নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ
রপর ইমাম সাহেব নিয়ম মতো রুকু-সিজদা সেরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। মুক্তাদিরা ইমাম সাহেবকে অনুসরণ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সুরা ফাতিহা পাঠ করবেন এবং সঙ্গে অন্য সুরা পড়বেনঈদুল ফিতরের নামাজ পড়ার বিধান ও নিয়ম। এরপর আগের মতো তিন বার তাকবির বলতে হবে।
প্রতি তাকবিরের সময়ই উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবির বলে হাত না উঠিয়েই রুকুতে চলে যেতে হবে। এরপর অন্যান্য নামাজের নিয়মেই নামাজ শেষ করে সালাম ফেরাতে হবে।
রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাঁচটি রাত জেগে ইবাদাত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে।
রাতগুলো হলো-
১. জিলহজের রাত।
২. আরাফার রাত।
৩. ঈদুল আজহার রাত।
৪. ঈদুল ফিতরের রাত,
৫. মধ্য শাবানের রাত।নো প্রশ্ন না।
রাত জেগে হয়তো এবাদত করতে পারছিনা কিন্তু বার্তাটি আপনার নিকট পৌছাতে পারাটাও একটা ভাল কাজ বলে মনে হলো। তাই এই ব্যবস্থা।
দোয়াকরি আল্লাহ যেন সবাইকে খমা করেদেন এবং হেদায়াত দান করেন আমিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
সবার প্রতি রইলো ঈদের শুুুভেচ্ছা, ঈদ মোবারক।
(আপনি চাইলে উত্তরের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন।)
2868 views
2 Answers
আমিন, ইয়া রাব্বাল 'আ-লামীন।
→অসংখ্য ধন্যবাদ আপনাকে যথাসময়ে পোষ্টটি করার জন্য, যদিও একটু দেরি হয়ে গেছে। যাজাকাল্লাহু খাইরান।
বিস্ময় পরিবারের ছোট, বড় সবাইকে ইদ-উল-ফিতর উপলক্ষে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
★★★ঈদ মোবারক
2868 views
Answered
অামার পক্ষ থেকে বিস্ময়ের সকল সদস্যদের প্রতি রইল ঈঁদের শুভেচ্ছা,ঈঁদ মোবারক।পাশাপাশি বিস্ময়ের ভিজিটরদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা।
অাল্লাহ্ তায়া'লা সবাইকে ঈদঁ পরিবারের সবার সাথে উদযাপন করার তৌফিক দান করুক,অামিন।
অান্তরিকভাবে শুভেচ্ছা রইল বিস্ময়ের বিশেষসদস্যবৃন্দের প্রতি।
অাল্লাহ্ তায়া'লা সবাইকে ঈদঁ পরিবারের সবার সাথে উদযাপন করার তৌফিক দান করুক,অামিন।
2868 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy