মৌমাছি বা বোলতা(বল্লা) বা অন্যান্য পোকায় কামড়ালে?
মৌমাছি বা বোলতা(গ্রামের ভাষায় বল্লা) বা অন্যান্য পোকায় কামড়ালে ১ দিনে ফুলা কমানো সম্ভব?
4 Answers
মৌমাছির বা বোলতার কামড় অনেক বিষাক্ত। অনেক সময় এটির জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে।মৌমাছি বা বোলতায় কামড়ালে আক্রান্ত স্থান থেকে সঙ্গে সঙ্গে হুলটি তুলে ফেলুন।তারপর আক্রান্ত স্থানে বরফ দিন। এতে করে জ্বালা পোড়া কমবে এবং ফুলা কমে যাবে।আক্রান্ত স্থানে আপনি মধু ব্যাবহার করতে পারেন, আক্রান্ত্ স্থানে তুলোয় করে মধু লাগিয়ে রাখুন।আপনি দাঁত মাজা পেষ্টও ব্যবহার করতে পারেন আক্রান্ত স্থানে।কয়েকটা রসুন ছেঁচে লাগিয়ে দিতে পারেন। একসাথে অনেকগুলো মৌমাছি বা বোলতায় কামড়ালে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।
প্রথমেই একটা বিষয় আসলে আমাদের জানা উচিত যে মৌমাছি আসলে কামড় দেয় না। হুল ফোঁটায়। তারপরেও আমরা এই চিরায়িত ভুলটাকে ভুল জেনেও ভুল করতেই থাকি । মৌমাছি হুল ফোটালে সাধারণত শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। মৌমাছি হুল ফোটালে রোগীকে যে ধরণের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন তা নিম্নরুপঃ > প্রথমেই একটি চিমটা জাতীয় জিনিস দিয়ে মৌমাছির হুলটা তুলে ফেলে দিন এবং সার্জিকাল স্পিরিট লাগিয়ে নিন। > ফোলা কমানোর জন্যে আক্রান্ত স্থানে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় ব্যবহার করতে পারেন। > আক্রান্ত স্থানে সাথে সাথে পেঁয়াজের রস ঘষে দিতে পারেন। > আক্রান্ত স্থানটি কাপড় কাচা সাবান (ক্ষার জাতীয়) দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এরপরে মধু লাগিয়ে হালকা মালিশ করুন। > আক্রান্ত স্থানটি পরিস্কার করে পানের চুন সেখানে লাগিয়ে দিতে পারেন। এতে করে সেখানে ব্যাথা হবে না আর ফুলে উঠবে না। > আক্রান্ত স্থানটি পরিষ্কার করে টুথপেস্ট লাগিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি। > আক্রান্ত স্থানটিতে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগাতে পারেন এতে ব্যথা ও জ্বালা কমে যাবে কিছুক্ষন পরেই। > কিছু অ্যান্টিহিস্টামিনিক (Antihistaminic) ঔষধ ব্যবহার করতে পারেন। যেমন: এলাট্রল, নাপা, হিস্টাসিন ইত্যাদি। ব্যথা কমে যাবে । . উপরোক্ত প্রাথমিক চিকিৎসা গুলো ঘরোয়া ভাবে তখনই করতে পারবেন যখন ১-২ টা বা তার কিছু বেশি মৌমাছি হুল ফোটাবে। যদি অধিক পরিমাণে মৌমাছি হুল ফোঁটায় তাহলে প্রথমিক ভাবে হুলগুলো বের করতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
মৌমাছি বা বোলতা এর কামড়ে ক্ষতস্থানে পোকার শরীর থেকে যে বিষ থাকে তাতে অম্লীয় উপাদান থাকে। তাই এই ব্যথাকে প্রশমিত করতে হালকা তীব্রতার ক্ষার ব্যবহার করতে পারেন। তাহলে এসিড ক্রিয়া প্রশমিত হবে। ক্ষার হিসাবে চুন ব্যবহার করা শ্রেয়। কেননা এটি প্রশমন বিক্রিয়া দেয়।
আসলে মৌমাছি/বোলতা ,যেখানে কামড় দেয় তা আসলে এসিড জাতীয়। ফলে আপনার যে জায়গায় বোলতা কামড় দিয়েছে সেখানে চুন বা ক্ষার জাতীয় জিনিস লাগান ।কারন এসিড+ক্ষার=প্রশমন বিক্রিয়া ঘটাবে ফলে আপনার ব্যাথা ও ফুলে যাওয়া রোধ হবে।আর দ্রুত তা স্বাভাবিক হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy