কেও সাহায্য কর ভাই?
1 Answers
নিম্নোক্ত কাজ গুলো করতে পারেন, পানির ব্যবহার কমানোঃ বাসন ধোয়া বা কিচেন পরিষ্কারের কাজে যতোটুকু সম্ভব গ্লাভস পরিধান করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়া আমার নিজস্ব মতামত হলো নখে একটা বেইস কোট দিয়ে রাখলে পানি থেকে এটা নখকে সুরক্ষা দেয়। ম্যানিকিউর পদ্ধতি পরিবর্তনঃ অতিরিক্ত নেল পলিশ রিমুভার ব্যবহার করা থেকে বিরত থাকুন। নেইল আর্ট না করা থাকলে অ্যাসিটোন যুক্ত রিমুভার ব্যবহার না করাই ভালো। যারা সংসারের কাজকর্ম বেশি পরিমাণে করেন তাদের জন্য চারকোণা আকৃতির নখ না রেখে গোলাকৃতির নখই উপযুক্ত। তাহলে নখ ভাঙ্গার সম্ভাবনা কমে যাবে অনেকখানি। নখের আর্দ্রতা রক্ষা করুনঃ ভঙ্গুর নখের জন্য আর্দ্রতা রক্ষা করাটা জরুরী,বিশেষত নখের বহিঃত্বক রক্ষার জন্য নখকে প্রয়োজনীয় আর্দ্রতার যোগান দিতে হবে। সেক্ষেত্রে ভালো মানের cuticle oil ব্যবহার করা যেতে পারে। এছাড়া রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ম্যাসাজ করলে নখ উজ্জ্বল ও শক্ত হয়।গোসল করলে দীর্ঘক্ষণ নখটা ভেজা থাকে তাই গোসলের পরেই ভ্যাসলিনের প্রলেপ নখকে সুরক্ষা দিবে। নখের ব্যবহারে কোমল হনঃ আপনার নখ আপনার সৌন্দর্যের একটা অংশ তাই এর প্রতি যত্নশীল হন, নিজের নখকে কখনো টুলস হিসেবে ব্যবহার করবেন না।বিভিন্ন কৌটা খুলতে, লেবেল ওঠাতে অনেক সময়ে আমরা নখ ব্যবহার করি এতে নখের ভঙ্গুরতা বৃদ্ধি পেতে পারে তাই এসব ক্ষেত্রে সচেতন হন। আপনার নখের উপরেই আপনার হাতের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে তাই উপরের সাধারণ নিয়ম গুলো মেনে চলার পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে ভালো কোন Dermatologist এর কাছ থেকে পরামর্শ নেয়াই উত্তম। নখ গজাতে ২০-৩০ দিন লাগবেই
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy