6 Answers
মাজারে কোন কিছু মানত করা হারাম।আপনি এই টাকা গুলো মসজিদে অথবা এই ঈদে কোন অসহায় এতিম বাচ্চাদের কাপড় কিনে দিতে পারেন।আশা করি বুঝতে পেরেছন।
মাজারে মানত করা হারাম ও শিরকের অন্তর্ভক্ত । আপনি এই টাকা যে কোনো গরীবকে দিতে পারেন।
আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে, যেমন পীরের নামে, মাজারের নামে মান্নত করা সম্পূর্ণ নাজায়েয। অতএব প্রশ্নোক্ত মান্নত পুরা তো করা যাবেই না; বরং অবৈধ মান্নত করার কারণে তাওবা-ইস্তিগফার করতে হবে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১২৫৭৫; সুনানে আবু দাউদ ২/৪৬৯; আহকামুল কুরআন, জাসসাস ২/৪৮৫; আলবাহরুর রায়েক ২/২৯৮; আলমুগনী, ইবনে কুদামা ১৩/৬৪৩; রদ্দুল মুহতার ২/৪৩৯; ফাতাওয়া ইবনে তাইমিয়া ২৭/৭৭, ২৬/৩০৭]
কোন মাযার বা পীরের জন্য টাকা - পয়সা, হাঁস-মুরগী মানত করা, সেখানে তা পেশ করা অথবা যবেহ করা শিরকে আকবর। কারণ নযর ও যবেহ এক প্রকার ইবাদত। আর সে ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা হারাম ও শিরক। তাই আপনি উক্ত টাকা কোন গরীব দূখীকে দান করে শিরক মুক্ত হোন। আল্লাহ্ আমাদের শিরক মুক্ত জীবন দান করুন, আমিন
মাজারে মান্নত করা জায়েয নয় বরং হারাম। তাই, মাজারে কিছু দেওয়া মান্নত করলে, সম্পূর্ণ করা জরুরী নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy