প্রশ্ন . মানুষ মাত্রই ভুল করে আমিও তার বাইরে না এখন কি করব বলেন?

আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করি এখানে জব করেই স্নাতক শেষ করলাম - আমার চাকুরির বয়স (০৭) সাত বছর । এখানে আমার বস হল হিন্দু - কাজ করতে গেলে ভুলত হবেই এটা সে কখনও বুঝতে/ মানতে চায় না অথচ তারও ভুল হয় কিন্তু আমি হঠাৎ ভুল করলেই বস আমাকে সবার সামনে  চরম অপমান করে যা আগে এত বেশি করত না সে যাই বলুক আমি কখনও তার সাথে  তর্ক  করিনা  তবুও ইদানিং সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে কেন জানিনা  - কি করব বুঝতে পারছি না চাকরিটা কি ছেড়ে দিব নাকি - প্লিজ কেউ বলবেন কি এখন আমার কি করনীয় ?



2840 views

3 Answers

আপনি একটু সতর্ক থাকুন যেন কোনো কাজের ভুল না হয় বা তিনি যাতে কোন ত্রুটি খুজে না পায়- আর আপনি যদি এর চেয়ে ভালো জব পান তাহলে চাকরি ছেড়ে দেওয়াই ভালো হবে

2840 views Answered

অনেক মানুষ চাকরি না পেয়ে কত কিছু করতে বাধ্য হয়। আর আপনি চাকরি পেয়েও ছেড়ে দিবেন সেটা ঠিক হবে না।  আপনি আপনার বসের সাথে তর্ক তো দূরের কথা মিষ্টি কথা ছাড়া কিছু বলবেনই না। ভুল ধরে অপমান করলেও যথেষ্ট বিনয়ের সাথে স্যরি বলবেন। আপনি অপমানের মুখেও বিনয়ী থাকলে একসময় বসই লজ্জা পাবেন এবং আপনার সাথে খারাপ ব্যবহার বেশি করবেন না। আর আপনি কাজ যতটা সম্ভব নিঁখুতভাবে করার চেষ্টা করুন। ভুল ধরার সুযোগ তাহলে একটু কমবে। 

2840 views Answered

ভুল থেকে শিক্ষা গ্রহন করেন,আর সব সময় যা সঠিক তা শিকার করে নিবেন। রাগে মাথা কিছু করবেন না আর বলবেন না(রাগ করে যা করবেন তাই ভুল,রাগ ভাল না)সে খারাপ ব্যবহার করলে আপনি তার সাথে ভাল ব্যবহার করেন।এক সময় সে বুঝতে পারবে, তখন সব ঠিক হয় যাবে, অনেক গল্প আছে, যেখানে সুন্দর ব্যবহার দিয়ে অনেক কিছু জয় করে নিয়েছে,আসা করি আপনি ও পারবেন।

2840 views Answered

Related Questions

Next steps