জিহাদের মর্যাদা কি পাবো?

আল্লাহুকে খুশি করা আর ইসলামকে বিজয় করার নিয়তে ।যে কোন কাজ যে কোন কাজ গুলা শরিয়তসম্মত জায়েজ আছে  এইরকম কর্মকান্ড জড়িত  হয়ে। যদি মৃত্য বরণ করি সেটা কি জায়েজ আছে আর জায়েজ থাকলে সেটা কিসের মর্যাদা মৃত্যু বরন হবে?
2939 views

2 Answers

শরীয়সম্মত কাজে মারা গেলে হবে। তবে কোনো রাজনৈতিকে জড়িত দলের সাথে থাকে মারা গেলে তা হবে না। বাংলাদেশে যে সব ইসলামিক দল আছে তারা পুরাটাই বিভ্রান্তে আছে। কারণ তারা মানুষের তৈরি শাসন ব্যবস্থায় চলে যা ইসলামে বৈধ নয়। ইসলাম চলে আল্লাহর আইনে। যেমন করে নবী (স) শাসন করেছেন।

2939 views Answered

আল্লাহের পথে সংগ্রাম করাই হচ্ছে জিহাদ। কিন্ত জিহাদ সবসময় ফরজ হয়না। আল্লাহ বলেন, জিহাদ কর আল্লাহর রাস্তায় তাদের সাথে, যারা লড়াই করে তোমাদের সাথে। অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করোনা। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘন কারীদেরকে পছন্দ করেন না। (সূরা বাকারাঃ ১৯০) তিনি আরো বলেন, হে ঈমানদারগণ! তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পার। আর আল্লাহ তা’আলার নির্দেশ মান্য কর এবং তাঁর রাসূলের। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইওনা। যদি তা কর, তবে তোমরা ব্যর্থ হয়ে যাবে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তা’আলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। (সূরা আনফালঃ ৪৫-৪৬) এমতাবস্থায় জিহাদ করা যাবে। আল্লাহ বলেন, তোমাদের কী হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য কেন লড়ছ না, যারা দুর্বলতার কারণে নির্যাতীত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য কোন বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরী করে দাও। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। কাজেই শয়তানের সহযোগীদের সাথে লড়ে যাও। নিশ্চিত জেনে রাখ, শয়তানের কৌশল আসলেই দুর্বল। (সুরা নিসাঃ ৭৫-৭৬) আপনি ইসলামকে বিজয় করার নিয়তে, যে কোন কাজ যা ইসলামে শরিয়তসম্মত জায়েজ আছে এইরকম কাজে বাধা আসলেই জিহাদ করতে পারবেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, তারা শহীদ কিন্তু তোমরা তা বুঝ না।

2939 views Answered

Related Questions

Next steps