নামাজে 'সানা' পড়া প্রসঙ্গে?
নামাজে 'সানা' পাঠ করা কী? এটা ছেড়ে দিলে কি নামাজ ফাসেদ হবে? দলিলসহ জানতে ইচ্ছুক।
বিঃদ্রঃ আলেমদের কাছ থেকে শুনতে চাই।
3670 views
2 Answers
নামাজে সানা পাঠ করা সুন্নাতে মোয়াক্কাদ্বাহ।(বে:জে)সানা পাঠ না করলে নামাজ ফাসেদ হবে না।শুধু একটি সুন্নত বাদ যাবে।
বি:দ্র:আমি আলেম না।কিন্তু মাদ্রাসায় পড়ি।
3670 views
Answered
নামাজ হবে কিন্তু নামাজ অপরিপুর্ন রয়ে যাবে। কারন নামাজে সানা পড়া সুন্নাত। ফরজ ছোটে গেলে নামাজ ভেংগে যায় আর ওয়াজিব ভাংলে সহু সিজদা দিতে হয়। আর সুন্নত ছুটে গেলে নামাজ অপরিপুর্ন রয়ে যায়। কিন্তু নামাজ হয়ে যাবে।
দলীল-বুখারী হাদীস নং ৮০৪। আবূ সাঈদ আল-খুদরী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করে (তাকবীরে তাহরীমার পর) বলতেন: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা
(হে আল্লাহ! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ, আপনার মাহাত্ন সুউচ্চ এবং আপনি ব্যতীত কোন ইলাহ নেই)।
3670 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy