আমি কি তাকে ভালোবাসতে পারবো?

জীবনে প্রথম একটা মেয়েকে আমি পছন্দ করি ।মেয়েটিও আমাকে পছন্দ করে ।কিন্তু সমস্যা হলো আমরা ২ জন একই ক্লাসে পড়ি।এখন আমি কি তাকে ভালোবাসতে পারবো??কেউ একটু সাহায্য করবেন এই বিষয়ে ?
2842 views

5 Answers

ভাই ইচ্ছা থাকলে উপায় হয় । আপনারা ২ জনই যদি খুব ভালো স্টুডেন্ট হন তাহলে অবশ্যই পারবেন । ২ জনে ভারসিটি শেষ করে চাকরি পাওয়ার পর বিয়ে করবেন

2842 views Answered

দুইজনই যদি রাজি থাকেন তাহলে করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু সমস্যা তখনই হবে যখন আপনারা অপরিকল্পিত ভাবে বিয়ের কথা ভাববেন ও করতে চাইববেন।

2842 views Answered

আসলে ভালোবাসা তো ভালোবাসাই । এটা কখনো বয়স সময় পরিবার দেখে হয় না । আপনি আপনার জীবন সঙ্গী এগুলো দেখে করতে পারেন কিন্তু আপনার মন যাকে ভালোবাসবে তাকে ভালোবাসবেই  সে যেমনি হোক না কেন এখন সে আপনার সহপাঠী হোক জুনিয়ার হোক আর সিনিয়ার হোক । মন যদি কাউকে ভালোবাসে সে কখনোই বিচার করে ভালোবাসে না । বিচার বিবেচনা করে ভালোবাসা হয় না ভাই । এটা মনে রাখবেন । 


এখন যদি আপনি তার সাথে জীবন অতিবাহিত বা তাকে  আপনার জীবন সঙ্গি বানাতে চান এবং আপনি এতক্ষণে বুঝে ফেলেছেন যে হ্যা আপনি তাকে সত্যি ই ভালোবাসেন ও তার জন্য আসা সকল সমস্যা আপনি কঠোর ও দৃঢ় ভাবে মোকাবেলা করতে প্রস্তুত । 

সাধারণত একই বয়স হলে যে সমস্যা গুলো হয় সাধারণত 

  • মেয়ের পরিবার মেয়ে অনার্স বা মাস্টার পাশ করতে  বা পড়তে পড়তেই বিয়ে দিতে চায় । আর আপনি তিনি একই সাথে অর্থাৎ সহপাঠী । তাহলে তার অনার্স বা মাস্টার্স শেষ এ যখন তার পরিবার যখন একজন ভালো চাকরিপ্রাপ্ত ছেলে খুজবে তখন আপনি কেবল মাস্টার্স পাশ করা বেকার ছেলে । আপনার পারিবারিক অবস্থা অনেক ভালো কিন্তু আপনি বেকার অনেক বাবাই চাইবে না তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিতে । আপনি নিজেও সেই মেয়ের হাত তার বাবার কাছে চাইতে পারবেন না । বিয়ে করে কিভাবে তার ভরণ পোষণ করবেন ?( হ্যাঁ যদি মেয়ের পরিবার এরকম ধরণের না হয় তারা যদি চায় মেয়ে নিজের পায়ে দাড়াবে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে তাহবে বিষয় টা আলাদা । তবে এগুলো এখনো নগণ্য পর্যায়ের । ) 
  • একই বয়স হওয়ায় অনেক সময় একই ধরণের ভাবধারার দুটো মানুষ হওয়ার পারিবারিক জীবনে কলহ নেমে আসে।


আপনার যদি এই সৎ সাহস থাকে যে হ্যাঁ আমি পারব এই সমস্যা গুলোর মোকাবেলা করতে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে । এগুলো কোনো সমস্যা না । আপনারা যদি মনে করেন হ্যাঁ আমরা দুজনে মিলে এগুলোর সমাধান টানতে পাবো এবং সর্বোপরি আপনার ভালোবাসার জোড় যদি অনেক বেশি হয় তাহলে এগুলো কোনো সমস্যাই না আমার মতে ।  


আশা  করি আপনাকে অনেকটা সাহায্য করতে পেরেছি । একটা কথা আমার থেকে নিজের মনের কথা মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে জীবনের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন আশা করি সফল হবেন । মনে রাখবেন জীবনে ভাঙ্গা গড়া থাকবেই । ধন্যবাদ 

2842 views Answered

একই ক্লাসের রিলেশন না করা টাই উত্তম কারণঃ আপনাদের বয়স এক হবে। সেম বয়স এর রিলেশন টিকে না। নানা কারণে নষ্ট হয়ে যায়। বিশেষ করে ভুল বোঝা বুঝিতে বেশি নষ্ট হয়ে যায়। তাই আমার মতে নিজের থেকে ছোট কারো সাথে রিলেশন করা টা ভালো।

2842 views Answered

অবশ্যই।ভালোবাসতে বয়স লাগে না ভাই। তবে উচ্চাকাংখা যেন নষ্ট না হয়। ক্যারিয়ারকে প্রধান্য দিবেন। অল স্কয়ার হওয়ার চেষ্টা করুন। প্রেমো করবেন আবার দুজন মিলে ভালো করে পড়াশোনাও করবেন।

2842 views Answered

Related Questions

Next steps