ইল্যান্স, ফ্রিল্যান্সার শিখতে চায় কি করতে হবে?
ইল্যান্স, ফ্রিল্যান্সার শিখতে চায় কি করতে হবে? কোনো বই থাকলে বলুন?
4 Answers
আপনি কোনো ট্রেনিং সেন্টার অথবা আপনার যদি কেউ পরিচিত থাকে যিনি এসব কাজ করেন তার সহায়তা নিন। বই এর মাধ্যমে শিখা সহজ নয় এগুলো প্রাকটিক্যাল ভাবে শিখতে হয়
ভাই,আউটসোর্সিংয়ের জন্য বই পড়ে লাভ নাই।কারণ প্রতিনিয়ত নিত্যনতুন ঝুটঝামেলা লেগে থাকে।সেগুলো কোর্সের মাধ্যমে শিখতে হয়।নিচের ওয়েবসাইটে আপনি অনলাইন কোর্স সম্পূর্ণ করতে পারবেন।
আপনি বিষয়টি যেভাবে দেখছেন বিষয়টি আসলে তেমন না। ইল্যান্স বা ফ্রিল্যান্স মুলত কোন একটা বিষয় না। আপনাকে আগে বুঝতে হবে ইল্যান্স বা ফ্রিল্যান্স মুলত জিনসটা কি। বিষয়টা সহজ ভাবে বুঝানোর চেষ্টা করি আপনাকে আমার ভাষায়। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আমি বাজার শিখতে চাই। তাহলে কি আপনি আমাকে কিছু শিখাতে পারবেন? আপনি আমায় জিজ্ঞেস করবেন যে বাজারের কোন কাজটা শিখতে চাই। অর্থাৎ এখানে আমার প্রশ্ন করাটা ভুল হবে। কারন বাজার কোন কাজ নয় বরং বাজারে অনেক ধরনের কাজ পাওয়া যায়। ইল্যান্স বা ফ্রিল্যান্স ও সেরকম বাজারের মতই। এটা নিজে কোন কাজ না। এই দুটো নাম হচ্ছে দুটো ওয়েবসাইটের নাম। যে ওয়েবসাইট অনলাইনের মার্কেটপ্লেস ওয়েবগুলোর অন্তর্ভুক্ত। এখানে আপনি যদি কোন কাজ শিখে যান তাহলে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি অনেক প্রকার কাজ পাবেন। যেমনঃ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি। আপনি যদি এই কাজগুলো থেকে কোন একটা কাজ শিখে ইল্যান্স বা ফ্রিল্যান্সে জয়েন করেন তাহলেই আপনি এখান থেকে কাজ পাবেন ও আয় করতে পারবেন। এখন খুজে দেখুন যে আপনার কোন কাজটা করতে ভালো লাগে। আপনার ভালোলাগার কাজটা শিখে নিন। আর আপনার ভালো লাগার বিষয়টি শিখার জন্য যদি আপনি গাইডলাইন না পান তাহলে আবার বিস্ময়ে সাহায্য চাইতে পারেন বা এই প্রশ্নেই মন্তব্যে আপনার ভালো লাগার বিষয়টির কথা আমাদের জানান। আমরা আপনাকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
ভাই আপনি যে প্রশ্ন করেছেন তা আসলে এক কথায় বলা সম্ভব না। অনলইনে কাজ করতে হলে আপনার েদরকার ধৈর্য এবং কঠোর পরিশ্রম। অনলাইন আয়ের গাইডলাইন পেতে এখানে ঘুরে আসুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy