বিভাগ পরিবর্তন করে মানবিক নিলে কেমন হয়?
4 Answers
মানবিকের চেয়ে বিজ্ঞান বেশ কঠিন তাই আপনি যদি সামলাতে না পারেন তাহলে মানবিক নেওয়াই ভালো হবে ।তবে মানবিক নিলে চাকরি ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলে আর বিজ্ঞানে থাকলে কিছুটা সুবিধা পেতে পারেন
বিজ্ঞানের বিষয়গুলো যদি আপনার কঠিন মনে হয় এবং বাংলা, ইংরেজিতে ভালো হয়ে থাকেন তাহলে মানবিক নিতেই পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা বেশ ভালো ফলাফল এনে দেয়। আর আপনার মুখস্থ করার ক্ষমতা একটু বেশি হয়ে থাকে তাহলে নিন। এইচএসিতে জিপিএ-৫ এসে যেতে পারে এবং ভালো বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি বা ল এ পড়ার সুযোগ পেতে পারেন। তবে এরজন্য আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে এবং কোনোভাবেই অলসতা, ফাঁকিঝুকিকে আশ্রয় দেওয়া চলবে না। আবার যদি বিজ্ঞান কঠিন লাগে এবং বাংলা, ইংরেজিতে ভাল না হন তাহলে কমার্সও নিতে পারেন। সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সুবিধা পাবেন্।
আপনি যদি গনিত ভালো না বোঝেন তাহলে বিজ্ঞান নিয়ে খুব ভালো রেজাল্ট হবে না কেননা SSC এর বিজ্ঞানের বিষয় গুলোর চেয়ে HSC এর বিজ্ঞান বিষয় গুলো কয়েক গুন কঠিন আর এতে আপনি যতটুকু সময় দিয়ে পড়ে 4 পয়েন্ট পাবেন মানবিকে একটু বেশি পাবার সম্ভাবনা **আর বাস্তব জীবনে বিজ্ঞানের ছাত্ররা মানবিকের চেয়ে চাকরি ক্ষেত্রে একটু বেশি সুবিধা পায়। সে ক্ষেত্রে বিজ্ঞান নেওয়াই ভালো হবে
আপনার যদি মানবিক নেয়ার একান্ত ইচ্ছা থাকে তাহলে আমি নিশ্চিৎ মানবিক নিয়ে পড়তে আপনার মজা ও ভালো দুটোই লাগবে । সেহেতু আপনি মানবিক নিয়ে পড়লে অনেক ভাল হয় ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy