মনিটরের সমস্যা!?
মনিটের এরকম অনেকগুলো দাগ আছে। এছাড়া সমস্যা নেই। এভাবে চালাতে থাকলে কি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে ?
5 Answers
আপনার মনিটর LED না CRT তা বলেন নাই, যদি LED হয় তাহলে সার্ভিসিং করার টাকা দিয়া মনিটর কিনতে পারবেন। আর যদি CRT হয় তাহলে ৫ থেকে ৬ শত টাকা লাগতে পারে। (পরিচিত দোকান হলে কম টাকা খরচ হবে) ধন্যবাদ।
হ্যা এই সমস্যা বাড়তেই থাকবে এবং পুরো প্যানেল নস্ট হয়ে যাবে তবে তারাতারি নয় ধীরে ধীরে পুরো স্ক্রিনে এরকম হবে । আর এটা ঠিক করাতে গেলে পুরা প্যানেল পাল্ঠাতে হয় মোটামুটি ২-৩ হাজার টাকা লাগে তাই নতুন মনিটর নেয়াই ভালো।
আমি ডাটা এন্ট্রি ফার্মে জবের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এরকম দাগ অনেক মনিটরেই দেখেছি। এই দাগ গুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং মনিটরটি নষ্ট হয়ে যাবে। আমার একটা ল্যাপটপ ও বর্তমানে একই সমস্যায় আছে। এই মুহুর্তে আপনার উচিত আরেকটা নতুন মনিটর কিনে নেওয়া। এই মনিটর মেরামত করে আপনি তেমন কোন ভাল ফলাফল পাবেন না। ধন্যবাদ
আমার SAMSUNG মনিটর টিতে এরকম দাগ ছিল । তবে দাগ গুলো Horizontal বরাবর ছিল। আমি সার্ভিসিং করাই নি। চলতে চলতে দাগ গুলো বেশি হয়েছিল, অবশেষে নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হবার পর মেকার কে দেখিয়েছিলাম, ডিসপ্লে নষ্ট হয়েছে, তবে কার্ড ভাল আছে। ডিসপ্লে ঠিক করতে নাকি 3500 টাকার মত লাগবে। যেহেতু প্রায় একই সমষ্যা মনে হচ্ছে তাই আপনি একবার মেকার কে দেখাতে পারেন। আর কত টাকা লাগবে তা নির্ভর করবে সমস্যার উপর। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ !
দয়া করে এটা ঠিক করতে যাবেন না কারন এটা ঠিক করলে আবার সমস্যা হতে পারে। তাই সব থেকে ভালো হয় আরেকটা মনিটর কিনে নিলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy