বিজ্ঞানী বার্জেলিয়াসের প্রানশক্তি মতবাদটি বিস্তারিত জানতে চাই?
1 Answers
১৮১৩ সালে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগসমূহ কেবল সজীব উদ্ভিদ ও প্রাণিদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। তাই পরীক্ষাগারে জৈব যৌগসমূহ তৈরি করা সম্ভব নয়। একেই বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ (vital force theory) বলে। এ মতবাদ অনুসারে কিছু মৌল যেসব ক্ষেত্র থেকে উৎপন্ন হতে পারে সেগুলো হল ভু-পৃষ্ঠ, পানি,বায়ু ও আগুন। আর এ মৌলগুলোই জৈব যৌগ ( কথাটা সত্যিই অদ্ভুত!)। এগুলো কেবল মাত্র উদ্ভিদ ও প্রাণিদেহ থেকে পাওয়া যায়। অন্যদিকে অজৈব পদার্থগুলোর ধর্ম আলাদা। সেগুলো কেবল রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদটি তখন বিজ্ঞানীমহলে গৃহীত হয়েছিল।এমনকি আধুনিক পরমাণুবাদের উদ্ভব হওয়ার কিছুকাল পরেও এই মতবাদ নিয়ে কেউ প্রশ্ন তোলে নি। এটি প্রথম প্রশ্নবিদ্ধ হয় ১৮২৪ সালে। পরে ১৮২৮ সালে যখন ফ্রেডরিক হোলার পরীক্ষাগারে অজৈব আমোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানেট দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন আমোনিয়াম সায়ানেট দ্রবণকে উত্তাপে বাষ্পীভুত করে কঠিন আমোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া উৎপন্ন করে ফেলেন। ইউরিয়া হল জৈব যৌগ। বিজ্ঞানী ফ্রেডরিক হোলার প্রমাণ করলেন যে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণি নয় বরং পরীক্ষাগারেও তৈরি করা সম্ভব।ফলে বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদটি লজ্জায় অনুতাপে প্রাণশক্তি হারায়!( ভুল প্রমাণিত হয়)। তথ্যসুত্রঃ রসায়ন ২য় পত্র একাদশ-দ্বাদশ শ্রেণি হাজারী ও নাগ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy