6 Answers
আসলে ভাঅই এইটা করে ফল ভাল ইমপ্রুভ করা যায় না ... কিন্তু ২৮০ টাকা প্রতি সাবজেক্টস এ
আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যারা আশানুরুপ ফলাফল পাননি তারা চাইলে ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য :
ফলাফল পুনঃনিরীক্ষণ কিঃ
আপনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
- টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
- মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )
- আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)
আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ
মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC স্পেস আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস >রোল নম্বর<স্পেস>বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন 16222 এ।
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আবেদনের সময়সীমাঃ
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০৭-০৫-২০১৮ তারিখ থেকে ১৩-০৫-২০১৮ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
পুনঃনিরীক্ষণ এর ফলাফল জানবেন যেভাবেঃ
পুনঃনিরীক্ষণের ফলাফল মূল পরীক্ষার ফলাফল প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে প্রকাশ হয়ে থাকে। ২০১৮ সালের এসএসসি পুনঃনিরীক্ষণ এর ফলাফল যথাসময়ে প্রকাশ হবে।আবেদনের সময় প্রদত্ত যার যার নিজ নিজ মোবাইল নম্বরেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
copyed
এস এস সি পরীক্ষা 2018 এর ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি:
আবেদন করার সময় 07/05/2018 থেকে 13/05/2018
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC
উদাহরণঃ ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে message অপশনে RSC Dha 123456 101 (বাংলা প্রথম পত্র) লিখে সেন্ড করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC
উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড গুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC
"বোর্ড চ্যালেঞ্জ" করার জন্য আপনার টেলিটক সিমের প্রয়োজন হবে।।আপনার যদি টেলিটক সিম থাকে তাহলে মন্তব্য করুন নিয়মটা বলে দেব।। এবং প্রতি সাবজেক্ট ১২৫ টাকা (সরাসরি একাউন্ট থেকে কাটা হবে)।।
আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে যেতে হবে। সেখানে প্রতি সাব্জেক্টে ১০০ টাকা হারে ফি নিবে। আপনি আপনার বোর্ডে যান, প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে যাবেন।
7 মে থেকে 13 মে এর মধ্যে। Teletalk SIM দিয়ে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি পত্রের জন্য 125 টাকা।
নিচের ছবিটা দেখুন। ধন্যবাদ।
উদাহরণ -
RSC DHA ROLL SUBJECTCODE Send to 16222
Reply
RSC YES PIN MOBILENUMBER Send to 16222
Subject Code এ কমা দিয়ে একাধিক বিষয়ের আবেদন এক সাথে করা যাবে।