3 Answers
সাধারণত ঠোটের আদ্রতা হারিয়ে গেলে তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁট ফাটার প্রধান কারণ হল ডিহাইড্রেশন, ধূমপান, ঠোটে সরাসরি সাবান ব্যবহার করা, ভিটামিন এ, বি, সি এর অভাব এবং সূর্যের অতিরিক্ত প্রভাব। সুন্দর ঠোট পেতে নিচে কিছু টিপস দেখুন-- -গ্রীষ্ম ও শীতকালে ঠোঁট বেশি ফাটে। ঠোটের ফাটা রোধ করতে ঘি বা মাখন ব্যাবহার করতে পারেন। -নিম পাতার এক্সট্র্যাক্ট ফেটে যাওয়া এবং শুষ্ক ঠোঁটের জন্য খুবই কার্যকর। -লেবুর রস দিয়ে ঠোটে ম্যাসাজ করুন প্রতিদিন ১০ মিনিট। -শীতকালে আপেল থেতলে নিয়ে ঠোঁটে মাখতে পারেন। -ডালিম ফুল নিয়ে তা থেকে তার তেল বের করে নিন। এই তেল ঠোঁটে লাগালে ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে। -নরম, সুন্দর, মসৃণ ঠোঁট জন্য ভাল কোন লিপ বাম অবশ্যই ব্যাবহার করবেন। এটি আপনার ঠোঁটের আদ্রতা রক্ষা করবে ও ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি দিবে। ** কালেক্টেড
3735 views
Answered
নানা কারণে এই সমস্যা হতে পারে। তবে Common কারণগুলো হল -
- ঠোঁটের আদ্রতা কমে গেলে
- জিভ দিয়ে ঠোঁট ভিজালে
- ধূমপান করার ফলে
- ভিটামিনের অভাবে
ঠোঁটের চামড়া শুষ্ক হয়ে গেলেই এমন সমস্যা দেখা দেয়।
আপনি প্রথমে পানি দিয়ে ঠোঁট ভেজাবেন। তারপর Olive Oil মেসেজ করবেন। এর সামান্য পর Vaseline লাগাবেন।
এতে যেটা হবে প্রথমে পানিটা আপনার ঠোঁট শুষে নিবে। এরপর Olive Oil মাখার ফলে সেটা আপনার ঠোঁটের আর্দ্রতা রক্ষা করবে। কিন্তু Olive Oil বেশি সময় থাকেনা। মিশে যাবে। সেই জন্য Vaseline মাখবেন Olive Oil টাকে বেশিক্ষণ ধরে রাখতে।
শুধু Vaseline বা লিপজেল ব্যাবহার করার চাইতে এভাবে ব্যাবহার করলে ভাল ফল পাবেন। ধন্যবাদ।
3735 views
Answered
ঠোঁটের চামড়া উঠার প্রধান কারণ হল ভিটামিন এ, বি, সি এর অভাব। ডিহাইড্রেশন, ধূমপান, ঠোটে সরাসরি সাবান ব্যবহার করা, এবং সূর্যের অতিরিক্ত প্রভাবের কারণেও ঠোঁটের চামড়া উঠে যায়।এছাড়াও ঠোটের আদ্রতা হারিয়ে গেলে তা শুষ্ক হয়ে ফেটে যায় এবং চামড়া উঠে।
3735 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy