4 Answers

আমার মনে হয় না। কারন যার ধর্ম নেই তার মানবতা কিভাবে আসবে। আমাদের ধর্ম আমাদের বলে দেয় কোনটা হালাল কোনটা হারাম। কোনটা ভালো কোনটা খারাপ। এগুলো আমাদের ধর্মই শিক্ষা দেয়। তাই ধর্ম মানবতা শেখায় আমাদের।

2984 views Answered

হ্যা আবশ্যই কারণ মনে রাখবেন "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।"

2984 views Answered

অন্য ধর্মের কথা জানিনা। কিন্তু ইসলাম ধর্মে এমন কথার কোন যুক্তি নেই। একজন মুসলিম হয়ে যদি আমি বলি ধর্মের চাইতে মানবতা বড় - 

তাহলে সেটা হবে ইসলাম ধর্মকে অমানবিক বলার শামিল!!!


আর আমি কখনোই তা মানব না। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে। বিনা কারণে একটা পিপড়া মারার অধিকার বা ক্ষমতাও আল্লাহ আমাদের দেননি। এমনটা করলে পরকালে শাস্তি নিশ্চিত। কিন্তু ইসলামের নাম দিয়ে জিহাদের দোহাই দিয়ে যদি কেউ অশান্তি সৃষ্টি করে তাহলে সেটা তার ব্যাপার। ইসলাম শান্তি আর মানবতার প্রকৃত দৃষ্টান্ত। তবে বার বার অন্যায়কারীকে ছেড়ে দেওয়ার নাম মানবতা না। একজন ধর্ষক, কিংবা হত্যাকারীকে খাই দাই ঘুরে বেরাই অবস্থায় ছেড়ে দেবার মানবতা ইসলামে নেই। অন্যায় করলে শাস্তি পেতে হবে। কোথায় কতটুকু মানবতা দেখানো যাবে তার সুস্পষ্ট বিধান ইসলামে আছে। আর সেটা অবশ্যই  মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ বিধান বানিয়েছেন। আর আল্লাহর চাইতে নিশ্চয়ই আমরা বেশি মানবিকতা জানিনা। 

তাই আমি বলব মানবতা ইসলাম ধর্মের চাইতে বড় না। ইসলামে শুধু মানবতা না আরো অনেক কিছুই আছে। গোটা বিশ্বের মানবজাতির কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন তার সমস্ত কিছুই ইসলামে অন্তর্ভূক্ত করা হয়েছে। ধন্যবাদ। 

2984 views Answered

পরিস্থিতি দেখলে কোনো ক্ষেত্রে উক্তিটি যুক্তিযুক্ত। ধর্মের চেয়ে মানবতা তখন বড় হবে যখন ধর্ম অমানবিক হবে। কোনো ধর্মের শিক্ষায় নেই যে অমানবিক হতে হবে। তাই কেউ যদি সঠিক ধর্ম মানে তখন ধর্মের চেয়ে মানবতা বড় নয়। ধর্মই মানবতা। 

আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই-

  • এই যে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে তার পেছনে ধর্ম কাজ করছে। বৌদ্ধরা মুসলিমদের হত্যা করছে। অথচ বৌদ্ধ ধর্মে আছে জীব হত্যা মহাপাপ। বৌদ্ধরা আমিষ খান না জীব হত্যা হবে বলে। এখন তাহলে মানুষ হত্যা করছে ধর্মের কারণে। তাহলে এখানে যদি ধর্ম না দেখে মানবতা দেখা হয় তাহলে তো রোহিঙ্গারা বেঁচে যায় তাই না। আবার সঠিকভাবে নিজেদের ধর্ম যদি পালন করত সেটাও হত।
  • নিজেদের দেশের উদাহরণই দেই। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের প্রতি বেশি ক্ষিপ্ত ছিল। মুসলিমদেরও যদিও ছাড় দেয় নি। এক্ষেত্রেও যদি তাঁরা সঠিকভাবে ইসলাম ধর্ম মানত তাহলে তারা কখনোই এত মানুষকে হত্যা করতে পারত না। ধর্মের দোহাই দিয়ে 'গণিমতের মাল' বলে তারা এবং এদেশীয় অনেক মুসলিম বহু ঘৃণিত কাণ্ড ঘটিয়েছে। এখানেও যদি ধর্মের বদলে মানবতা দেখা হত তাহলে হয়তো এসব ঘটত না। এখানেও যদি তারা ইসলামের শিক্ষাকে সঠিকভাবে নিত তাহলেও হত। 
এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে যেখানে ধর্ম না জেনেই ধর্মের দোহাই দিয়ে অমানবিক কান্ড ঘটানো হয়েছে। আমি শুধু আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে ধর্ম তো আর অমানবিক নয়। যদি ধর্মকে না জেনে ধর্মের দোহাই দিয়ে অমানবিক কিছু করা হয় তাহলে সেখানে ধর্মের চেয়ে মানবতাকে বড় করে দেখা যেতে পারে। কারণ যখন ভুলভাবে ধর্ম অনুযায়ী অমানবিক কিছুকে মানবিক মনে হয় তখন সে আর সেই ধর্মের থাকে না। তাকে তখন মানবতা বুঝাতে হয়। 
2984 views Answered

Related Questions

Next steps