2 Answers

আপনি যদি সাংবাদিকতা করতে চান তাহলে আপনার জন্য আমার পরামর্শ হলো বিশ্ববিদ্যালয়ে সমাজ, সামাজিক, সমাজবিজ্ঞান, সাংবাদিক বিষয়ের কিছু সাবজেক্ট আছে আপনি বিশ্ববিদ্যালয়ে গেলেই দেখতে পারবেন । এগুলত নিয়ে পড়লে আপনি অনেকটা সুবিধা পাবেন সাংবাদিক হওয়ার জন্য । এবং এর পাশাপাশি আপনার কিছু গুনাগুন থাকতে হবে যেমন 

  • কোনো বিষয় সম্পর্কে জানার প্রবল আগ্রহ 
  • তথ্য সঠিক ভাবে জানার আগ্রহ 
  • তথ্য সংগ্রহ করা,তথ্য যাচাই এবং সঠিক ভাবে উপস্থাপন করা শেখা 
  • তথ্য কে সংবাদ কে সুন্দর ভাষায় মানুষের কাছে প্রকাশ করার গুণ থাকতে হবে । 
  • মানুষের সাথে কথা বলতে শিখতে হবে, সহজে কোনো কারো ভাষণ লিখতে পারতে জানতে হবে ( কিছু সাংকেতিক চিহ্ন আছে লেখার এগুলো জানতে হবে ) 
  • যেকোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া শিখতে হবে এবং তা সঠিক ভাবে সবাইকে জানানো শিখতে হবে 
  • সর্বোপরি সঠিক ও সত্য তথ্য জানানোর অদম্য সাহস মনে থাকতে হবে 

এইগুণাবলি গুলো

অর্জন করতে হবে এবং আপনি চাইলে বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস করতে পারেন এই বিষয়ে । ধন্যবাদ 
2867 views

আমার সাংবাদিকতার মেয়াদ প্রায় দুই বছর। এই দুই বছরে যা বুঝেছি সাংবাদিকতা একদিক দিয়ে যেমন সহজ আবার অন্য দিক দিয়ে তেমন কঠিন। 

তো সাংবাদিকতাত জন্য আপনাকে দুটি বিষয়ে দেখতে হবে।

  1. সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। 
  2. একজন ভালো সাংবাদিক হওয়া।

সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বলতে বুঝিয়ে এ বিষয়ে পড়াশুনা, প্রশিক্ষণ পাওয়া এবং সাংবাদিক হিসেবে চাকরি পাওয়া। পড়াশুনার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও গণমাধ্যম বা এজাতীয় একটা সাবজেক্ট আছে। আমাদের বেশিরভাগ সাংবাদিকেরা এখানকারই শিক্ষার্থী। আর প্রাইভেটের জন্য ভালো হবে স্ট্যামফোর্ফ ও ড্যাফোডিল। আর এমনি আপনি সাংবাদিকতার জন্য স্থানীয় অনেক কোর্স পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা হলে চাকরি পেতে এবং সাংবাদিকতার কৌশল জানতে সুবিধা হবে। 
প্রাথমিকভাবে কাজ করতে চাইলে কোনো অনলাইন পত্রিকা ও স্থানীয় পত্রিকাকে যথাযথ সংবাদ দিয়ে সাহায্য করুন। প্রতিবেদনের নিয়ম জেনে ছবিসহ যদি একটা সংবাদ লিখেন তাহলে আপনার নাম প্রকাশিত হবে। এতে খ্যাতি পাবেন এবং সংবাদ লেখার অনুশীলন হবে।

এবার আসি একজন ভালো সাংবাদিক হবার বিষয়ে। যা বললাম সাংবাদিক এক দিক দিয়ে সহজ হলে আরেকদিক দিয়ে কঠিন। আপনাকে কিছু কৌশল নিজের মাঝে আনতে হবে। 
  • আপনি যে সাংবাদিক সেটা সবাইকে বিশ্বাস করাতে হবে যেন সবাই আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করে। অনেক ক্ষেত্রে যদি আপনি বিশ্বাস করাতে অক্ষম হন তাহলে আপনাকে নিয়ে ঠাট্টা করতে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে হবে।
  • মানুষের সাথে কথা বলার গুণ আপনার মাঝে থাকতে হবে। যখন আপনি ফিল্ডে কাজ করবেন আপনাকে অজস্র প্রশ্ন মানুষের সামনে তুলতে হবে আবার তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি তাদের সঠিকভাবে কি জানতে চাচ্ছেন এবং কি জানাতে চাচ্ছেন তা না বুঝাতে পারেন তাহলে আপনি একজন সাংবাদিক নন।
  • সাংবাদিক একবার হলে এটা যে কতটা কষ্টের তা বুঝতে পারবেন। কারো বিরোধী সংবাদ করতে গিয়ে আপনার সামনে আসবে অসংখ্য বাঁধা। কিন্তু আপনাকে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝেই সামনে এগোতে হবে। অন্যায় কাজে কখনো সমর্থন এবং ন্যায়ের কাজে বাঁধা দেবার মত মানসিকতা আপনার মাঝে থাকা চলবে না। একই ভাবে ন্যায়ের কাজে নিজেকে সমর্থন এবং অন্যায়ের কাজে বাঁধা দিয়েই এগোতে হবে।
  • সংবাদ যেন সত্য হয় সে বিষয়ে আপনার নিশ্চয়তা থাকতে হবে। আপনি নিজে সত্য কি না জেনে কখনো সংবাদ করতে যাবেন না। যে সংবাদে ০.১% নিশ্চয়তার অভাব সে সংবাদ করার কথা আপনি চিন্তা করবেন না। পূর্ণ নিশ্চয়তা ও সত্যতার সাথেই সংবাদ করুন।

অনেক বেশি কথা বললাম কি না জানি না। তবে আমার কথায় আমি ভুল বলি নি সেটা জানি। 
সবশেষে বলব যদি প্রতিবেদন লেখায় কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার কাছে নোট আছে। আপনাকে সেগুলো দিতে পারব। যদিও বিষয়টিতে নিষেধ আছে। তারপরও খুঁটিনাঁটি কিছু বিষয় না জানা থাকলে আমাকে ব্যক্তিগত বার্তায় জানান। আমি আপনাকে ছবি তুলে পাঠাব। 
2867 views

Related Questions