দাঁতের মাড়িতে সমস্যা.. কি করবো কিছু বুঝতে পারতেছিনা?
কয়েক বছর আগে আমার মুখের ভিতরের সর্বশেষ দাঁতের পাশে গা হয়েছিল ডাক্তারের চিকিৎসা গ্রহণের পর তা ভালো হলেও পরবর্তীতে আরো কয়েকবার দেখা দিয়েছিল কখনো এমনিতে আবার কখনো ওষুধ সেবনের মাধ্যমে ভালো হয়েছে কিন্তু গত কয়েকদিন আগে গা দেখা দেয় গতবারের চেয়ে এবার এত প্রচণ্ড আকার ধারণ করে যে, মুখের ভীতর ডানপাশে ক্ষত হয় ফুটো হয়ে গেছে। আমি আবারো দাঁত বিশেষজ্ঞ এক ডাক্তারের শরণাপন্ন হলে তিনি আমার দাঁতের উপরে ওঠা মাংস কেটে দিলেন আর বললেন মাংসটি দাঁতের সাথে লেগে থাকার কারণে আপনার ঘা হয়েছে। এটি কেটে দিলে ঘা হওয়ার সম্ভাবনা নেই। এখন এই কর্তিত অংশটি ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি ফুলে কয়েক স্থান জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন এই স্থানে কোন পানি লাগাতে পারছি না। আবার ভালোও হচ্ছে না। এভাবে চারদিন হয়ে গেছে। এখন আমার করনীয় কি? যথাযোগ্য এবং সঠিক পরামর্শ চাচ্ছি,,,,
2842 views
1 Answers
কাটা যায়গায় ইনফেকশন বা জীবানু এর প্রবেশ হতে পারে। আপনি বিশেষজ্ঞ দাতের ডাক্তার বা সার্জারী বিশেষজ্ঞের পরামর্শে আপনার ক্ষত স্থানের পরিক্ষা এবং রক্ত পরিক্ষা করেন। ছোট ক্ষত থেকে অনেক বড় ধরনের কিছু হতে পারে।
2842 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy