পলিটেকনিক থেকে কি কম্পিউটার ইন্জিনিয়ার হওয়া যায়?
2 Answers
পলিটেকনিক থেকে ডিপ্লমা ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনি পলিটেকনিক থেকে কম্পিউটারে ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং করলে আপনাকে ডিপ্লমা ইঞ্জিনিয়ার বলা হবে। যখন BSC ইঞ্জিনিয়ারিং শেষ করবেন তখন আপনাকে ইঞ্জিনিয়ার বলা হবে। ইঞ্জিনিয়ার হতে চাইলে আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। এবার পলিটেকনিকে ভর্তি হউন। ডিপ্লমা শেষ করুন, তারপর BSC ইঞ্জিনিয়ারিং শেষ করুন। তবেই আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারবেন।
পলিটেকনিক থেকে আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে পারবেন এবং তখন আপনাকে বলা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমার পরে আপনি বিএসসি করে নিতে পারবেন। পলিটেকনিকে আপনাকে সিএসই (CSE) বিভাগে ভর্তি হতে হবে। কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে পড়তে হবে। পরীক্ষা দেয়ার সময় বেশ কয়েকটি পলিটেকনিকে পরীক্ষা দিবেন এবং যে কোন জায়গায়ই গিয়ে পড়ার প্রস্তুতি রাখবেন। অধিকাংশ পলিটেকনিকে ফার্স্ট চুজ সিএসই দিলেও দু একটাতে সেকেন্ড বা থার্ড চুজ ও দিবেন সিএসই। যেন চান্স পেলে সাবজেক্টও ফসকে না যায়। আর সব জায়গায়ই সিএসই এর পাশাপাশিই আইসিটি দিবেন চুজ।যেন কম্পিউটার সায়েন্স না পেলেও রিলেটেড সাবজেক্ট আইসিটি বা আইটিই কোন একটি পেয়ে যান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া ভালই, তবে আপনার কর্মজীবনটা সাধারণত ইঞ্জিনিয়ার না হয়ে সাব - এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জব শুরু করতে হবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy