ক্যাপাসিটর যাচাই?

ক্যাপাসিটর সার্কিটে রেখে মাপলে কি ভূল মান আসবে? নাকি সার্কিট থেকে খুলে মাপতে হয়? এত ক্যাপাসিটর কি খুলে মাপা সম্ভব? উপায় কি?
2914 views

2 Answers

আপনি সার্কিটে রেখে মাপতে পারেন, (যদিও সঠিক মান পাবেননা)
সার্কিট থেকে খুলেও মাপতে পারেন,
উত্তম হয় যেই সর্কিটের যেই ক্যাপাসিটর মাপতে চান সেই সার্কিটে লাইন দিয়ে. যেই ক্যাপাসিটর মাপতে চান সেই ক্যাপাসিটরের অর্ধেক মানের ভালো ক্যাপাসিটর নস্ট ক্যাপাসিটরের গোড়ায় লাগাইয়া চেক করা।

ধন্যবাদ!
বানানে ভুল হলে ক্ষমা করবেন, এর চাইতে ভালো তথ্য থাকলে তাকে অগ্রীম ধন্যবাদ ।    

2914 views Answered

ক্যাপাসিটরের একটা লেগ খুলে মাপলেই হবে।সার্কিটে থাকা অবস্থায় মাপলে ক্যাপাসিটরটা ভাল না নষ্ট তা জানা যাবে।তবে আশেপাশের পার্টস এর কারণে সঠিক মান নাও পাওয়া যেতে পারে।এবং ক্যাপাসিটরটা নষ্ট থাকলে সেটা শর্ট না ওপেন তাও জানা যাবে না।এজন্য পার্টস সার্কিট থেকে আলাদা করে পরীক্ষা করাই ভাল।আর একবার সার্কিট ভালভাবে দেখলে কোথায় সমস্যা বোঝা যায়।প্রথম দেখায় বোঝা না গেলে সার্কিটের সবচেয়ে বেশি যে জায়গায় সমস্যা হয় সেখান থেকে পরীক্ষা শুরু করতে হবে।এটি যেহেতু ধারক,তাই সাবধানতা অবলম্বন করতে হবে।নাহলে বৈদ্যুতিক ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে।

2914 views Answered

Related Questions

Next steps