ব্যাটারি কর্মদক্ষতা পূর্বাবস্থায় আনা সম্ভব কি না?
আমার মোবাইল এর বয়স তেমন হয়নি, যেমন ৮-৯ মাস পর্যন্ত বলা যায়.. কিন্তু বিভিন্ন কারণে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, আই মিন, ব্যাটারি চার্জ ভালো টিকে না.. এখন কোনো সার্ভিসের মাধ্যমে কি এটা পূর্বাবস্থায় আনা সম্ভব? কেউ বলবেন প্লিজ?
2963 views
4 Answers
না ভাই। ব্যাটারী কে আর ভালো করা যায় না।আপনি নতুন ব্যাটারি কিনুন।
নতুন ব্যাটারি নিয়ম অনুযায়ী ব্যবহার করুন।
2963 views
Answered
এর কোন কার্যকরী সমাধানের কথা শুনিনি কখনো। আর মোবাইলের দোকানগুলোতেও ফোনের ব্যাটারী সার্ভিসিং করার উপায় নেই। এগুলো ওয়ান টাইম। একবার কার্যক্ষমতা হারিয়ে ফেললে বদলানো ছাড়া কোন উপায় নেই। তবে আপনি নেটে সার্চ দিলে কিছু উপায় হয়তো পেতে পারেন। যেগুলো খুব একটা কার্যকরী তো হবেই না উল্টো আপনার সময় নষ্ট করবে। কারণ আমার ধারণা কয়লা পুড়ে ছাই হয়ে গেলে যেমন সেটাকে আর জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়না, তেমনি ব্যাটারীর উপাদানগুলো ব্যবহৃত হবার পর সেটাতে আর পুনরায় শক্তি যোগানো যায় না। ধন্যবাদ।
2963 views
Answered
না এটা সম্ভব নয়। একটা বৃদ্ধ মানুষকে যেমন যৌবন ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তেমনি ব্যাটারি কেও পূর্বের অবস্থায় আনা সম্ভব নয়।
2963 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy