ওয়েব সাইটের ডোমেইন ও হস্টিং কি একটু ব্যাখ্যা করে বুঝান?
1 Answers
সহজ ভাবে যদি বলি তাহলে বলতে হয়, ডোমেইন হচ্ছে নাম এবং হোস্টিং হচ্ছে ঠিকানা। বিস্তারিত ভাবে বলি, ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, সেই ওয়েবসাইটের তো একটি নাম থাকা চাই, যে নামে মানুষ এই সাইটটি দেখবে বা সার্চ করবে। তো আপনি যে নামটি নিয়েছেন সেটি ইউনিক তো হতে হবে। যদি সবাই আপনার ওয়েব সাইটের নাম ব্যবহার করতে পারে তাহলে আপনার শ্রমের মূল্য কী? সেই জন্যই আপনার দেয়া নামটি কর্তৃপক্ষের কাছে থেকে কিছু ডলার দিয়ে কিনতে হবে, যাতে অন্য কেউ এই নামটি একেবারে হুবহু ব্যবহার করতে না পারে। এই যে আপনি একটি নাম কিনলেন, এটি হচ্ছে আপনার ডোমেইন, যাকে বলে ডোমেইন নেম। এখন আসেন হোস্টিং এ। আপনি যে ওয়েবসাইট তৈরি করলেন সেখানে কিছু তো আপলোড করবেন। সেই আপলোড করা কন্টেন্ট, ফাইল , ভিডিও এগুলো রাখার জন্য তো একটা জায়গা লাগবে, লাগবে না? তো এই জায়গাটা কোথায় পাবেন? ইন্টারনেটের যে মূল সার্ভার আছে, সেই সার্ভারের একটা হার্ডডিস্কে আপনাকে এই জায়গাটা নিতে হবে, যাতে বিশ্বের যে কোন জায়গা থেকেই মানুষ আপনার আপলোড করা জিনিস দেখতে পারে। তো মূল সার্ভারের কোন হার্ডডিস্কের কোন ফোল্ডারে আপনার আপলোড করা জিনিসগুলো থাকবে সেটা আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু ডলারের বিনিময়ে কিনতে হবে। এই যে আপনি আপনার জিনিস গুলো রাখার জন্য একটা এড্রেস বা ঠিকানা কিনলেন, এই ঠিকানাটাই হচ্ছে হোস্টিং। এখন আপনি যত বেশি জায়গা কিনবেন তত বেশি ডলার দিবেন। এর চেয়েও কি আর সহজ করে বলে দিতে হবে? আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy