1 Answers

ত্রিপিটক হলো বুদ্ধদের মূল ধর্মীয় গ্রন্থ। এখানে ত্রি অর্থ তিন। তিনটি পিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। পিটক অর্থ সংরক্ষণ করা। 

ত্রিপিটকের গ্রন্থনের কাজ শুরু হয়েছিল খ্রিষ্টপূর্ব ৫৪৩ অব্দে এবং সমাপ্ত হয়েছে খ্রিষ্টপূর্ব ২৩৬ অব্দে। সম্রাট অশোকের রাজত্বকালে এটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়।

তৎকালীন অর্থাৎ গৌতম বুদ্ধ সন্যাসী হবার পর বৌদ্ধ ভিক্ষুগণ প্রচণ্ড স্মৃতিধর ছিল। তাঁদের স্মৃতির ওপর নির্ভর করে বৌদ্ধের পরিনির্বানের ৩ মাস পর তাঁর বাণীর সংকলন করা শুরু করা হয়। সেই সংকলিত বাণীগুলিই মূলত ত্রিপিটক।

ইতিহাস বলতে হয়তো এটাই বুঝিয়েছেন। বিস্তারিতভাবে জানতে এখানে গিয়ে দেখুন। কোনো প্রশ্ন থাকলে বলবেন। 

2654 views Answered

Related Questions

Next steps