আমি কমার্স থেকে পড়া লেখা করি।তো আমার ইচ্ছা আমি ব্যাংকার হবো?

এখন আমার স্যার আমাকে বলে অনার্সে আমি যেন ইংলিশ নিয়ে পড়া লেখা করি।আমি জানি ইংলিশ আর্টস এর বিষয় আর আর্টস থেকে ব্যাংকার হয়া যায় না।আমি কমার্স এর ছাত্র আমি কমার্সে পড়া লেখা করতে চাই কিন্তু তিনি বলেছেন ইংলিশ থেকেও নাকি ব্যাংকার হওয়া যায়।এখন আমার স্যারের পরামর্শ টা ঠিক কিনা আপনারা দয়াকর বিস্তারিত জানাবেন।
3021 views

3 Answers

আপনি হিসাব বিঞ্জান ছাড়া ও যদি বিঞ্জান এর কোন বিষয় নিয়ে অনার্স করেন তাহলে ব্যাংকার হতে পারবেন।ইংরেজি পড়ে ব্যাংকার হয়েছে এমটি শুনিনি কখনো।

3021 views Answered

মানবিক বিভাগ থেকেও পড়ালেখা করে ব্যাংকার হওয়া যায়। ইংলিশ থেকে অনার্স মাস্টার্স করেও ব্যাংকার হওয়া যায়। যেমন ব্যাংকের সার্কুলারে উল্লেখ থাকে ৩/৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী ও মাস্টার্স যে কোন সাবজেক্ট নিয়ে আবার নির্দিষ্ট পয়েন্টও উল্লেখ থাকে যেমন: যে কোন দুইটি পরীক্ষায় ১ম/২য় বিভাগ ও শিক্ষাস্তরের কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নহ েইত্যাদি। আবার অনেক সময় নির্দিষ্ট সাবজেক্ট উল্লেখ থাকে হিসাববিজ্ঞান, ম্যানেসমেন্ট, অর্থনীতি, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান। যদি প্রোগ্রামার নেয় তাহলে কম্পিউটার ডিপ্লোমা কোর্স চাইবে। ব্যাংকের নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট ডিগ্রিরও প্রয়োজন হয়। ব্যাংকে আবেদন করা যাবে তবে সব ব্যাংক ও সব পদের জন্য আবেদন করা যাবে না। তবে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে গ্রাজুয়েশন ও রেজাল্টের জন্য কড়াকড়ি আছে। 

3021 views Answered

আমার আব্বু এগ্রিকালচারের ছাত্র হয়েও সরকারি ব্যাংকে চাকরি করেন। তাই বিষয় বা বিভাগ কোনো ফ্যাক্ট না।  যেকোনো বিভাগ থেকেই আবেদন করতে পারবেন। তবে প্রতিটি ব্যাংকের প্রতি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে। আপনি যে ব্যাংকে আবেদন করতে চান সেই ব্যাংকের যোগ্যতা যা লাগবে সেই অনুযায়ীই পড়ুন।  আর মাস্টার্স শেষে ব্যাংকিং ডিপ্লোমা পাশ করে নিলে চাকরি পেতে এবং প্রমোশনে বেশ সুবিধা পাবেন।

3021 views Answered

Related Questions

Next steps