আপনারা সবাই বলুন তাকে কি খাওয়ানো উচিত?
রাস্তার পাশে খুব সুন্দর একটা কুকুরছানা দেখে আমি সাইকেল থেকে নেমে তার কাছে গেলাম। কোন হ্রদয়হীন ব্যক্তি হয়ত তাকে এভাবে ফেলে গেছে মৃত্যুর মুখে। আমি যাওয়া মাত্র আমার দিকে এমনভাবে তাকালো, আমার মায়া লেগে গেলো। তাই আমি তাকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু, এত ছোট বাচ্চা, যে শুধু মায়ের দুধ পান করত। তাকে আমি কি খাওয়াবো.... আপনারা সকলে আমাকে এডভাইজ দিন....
2894 views
2 Answers
ইশ! আপনি আমাকে টমির কথা মনে করিয়ে দিলেন। প্রায় বছর দশেক আগের কথা! ছোট তো তাই দুধ দিতে পারলে ভাল হয়। সম্ভব না হলে ভাতের মার দিন। আর ঝোল টোল সহ কিছু ভাত দিয়ে দেখেন খায় কিনা। একটু বড় হলে মাছের কাটাও খাবে। তবে একটু দূরত্ব রাখবেন যতই মায়া হোক। গায়ে ঘেষতে দিবেন না। আর আপনি হাত দিয়ে কোন কারণে ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
2894 views
Answered
ভাতের মার খাওয়ানোর চেষ্টা করুন। কোনো চিকন পাইপ বা অন্য কিছু দিয়ে মুখের ভেতর অল্প অল্প করে দিয়েদিন। কয়েকদিন এভাবে দিলেই আস্তে, আস্তে খেতে শিখেযাবে ইনসাল্লাহ।
2894 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy