4 Answers

সৃজনশীল নীতিমালা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গ নং প্রশ্নে থাকে 3 মার্ক এর মধ্যে থাকতে হবে 

  • জ্ঞান 
  • অনুধাবন ও 
  • প্রয়োগ 
এই জন্য এই প্রশ্নের উত্তর 12 থেকে 16 লাইনের মধ্য দিতে বলা হয়েছে । যা প্রায় এক পৃষ্ঠার মত । তবে দুঃখের কথা বাংলাদেশের অনেক শিক্ষক এখনো পৃষ্ঠা দেকে মার্ক দেয় তাই আমার মতে আপনার 1.5 পৃষ্ঠা লেখা উচিৎ তিনটি প্যারায় আর লেখার মান উন্নত করা উচিৎ তাহলেই পূর্ণাঙ্গ মান পাবেন । 

আর ঘ এর প্রশ্নে 4 মার্ক এবং এতে থাকতে হবে 

  • জ্ঞান 
  • অনুধাবন 
  • প্রয়োগ 
  • উচ্চতর দক্ষতা 
এই ক্ষেত্রে লেখার নিয়ম 16 থেকে 20 লাইন । যা 1.5 পৃষ্ঠার ন্যায় কিন্তু বর্তমান মতে 2 পৃষ্ঠা লেখা উত্তম  চার প্যারায় । 

তবে আবার অনেক স্যার আছেন অহেতুক কথা উত্তরে পছন্দ করেন না তাই পরিমাণ মতো লিখুন বা বেশি ই লিখুন উত্তরের সাথে সঙ্গতি পূর্ণ লিখুন । ধন্যবাদ 

4484 views Answered

ক| নাম্বার এক লাইনে শেষ করলে ভাল।

খ | ক এর বাকি হতে ঐ পৃষ্ঠার লাস্ট পর্যন্ত

গ | ২ নাম্বার পৃষ্ঠা হতে ৩ এর হাফ

ঘ |  ৪ নাম্বার পৃষ্ঠা ও ৫ নাম্বার সম্পূর্ণ।

এভাবে মোট ৫ পৃষ্ঠা লিখলে ১০ এ ৮ দিবে। কিন্তু ম্যাথ আর সাইন্স বাদে কোন সাব্জেক্টে আপনাকে ১০ এ ১০ দিবে না।


4484 views Answered

আমি মনে করি আপনার যেকোন প্রশ্নই হক, নাম্বার নির্ভর করে আপনার সৃজনশীলতার উপর।আপনি যদি আপনার উত্তর ভালভাবে উপস্থাপন করতে পারেন তবে আপনাকে ফুল নাম্বার দিবে।

4484 views Answered

☆‘ক’ অংশের উত্তর দেখে যাচাই করা হবে তোমার স্মৃতিশক্তি কতটা প্রখর। অর্থাত্, পাঠ্যবইয়ে ওই অংশের সঙ্গে সম্পৃক্ত পর্বটুকু আপনি পড়েছে কি না,এই অংশটুকু প্রশ্নের ‘জ্ঞানমূলক’ অংশ।  ☆ ‘খ’ অংশে যাচাই করে দেখা হবে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়কে আপনি ভালোভাবে বুঝেছ কি না। অর্থাত্, তোমার বোঝার বা অনুধাবন করার ক্ষমতা কতটুকু। প্রশ্নের এই অংশটুকুকে বলা হয় ‘অনুধাবনমূলক’ অংশ।  ☆ প্রশ্নের ‘গ’ অংশে এমন একটি জিনিস এসে যোগ হয়, ‘উদ্দীপক’। এর উদ্দেশ্য আপনার মনকে পাঠ্যবইয়ের সীমিত গণ্ডি থেকে বাইরের জগতের সংস্পর্শে নিয়ে আসা, যাতে পাঠ্যবইয়ে পড়া বিষয়কে বাস্তব পৃথিবীর সঙ্গে মিলিয়ে বৃহত্তর পরিপ্রেক্ষিতে ব্যাপারটিকে অনুধাবন করতে পারেন।  ঘ নং ও প্রায়ই এভাবে লিখতে হবে।  আচ্ছা আপনি এসব প্রশ্নে যদি যথাযথ উত্তর না দিয়ে আজেবাজে কথা লিখেন,তাহলে হবে??আপনি যদি আজেবাজে লিখে 50 পেজও লিখেন, তাহলে কোন লাভই হবে না।কাজেই যতটুকু বুঝেছেন ততটুকুই লিখুন।তাও বলছি....  আপনি কতটুকু লিখবেন???  ¤¤ ক’ অংশ: জ্ঞানদক্ষতার জন্য একটি শব্দ বা একাধিক শব্দ বা বাক্যে প্রশ্নের উত্তর হতে পারে। তবে উত্তর সর্বোচ্চ ৩ বাক্যের বেশি না হওয়াই ভালো।  ¤¤‘খ’ অংশ: অনুধাবন-দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ৫ বাক্যে সীমিত থাকা উচিত। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।  ¤¤‘গ’ অংশ: প্রয়োগদক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে সীমিত থাকা ভাল। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী এই বাক্যসংখ্যা কম বা বেশি হতে পারে।  ¤¤'ঘ’ অংশ: উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকলে হলো। তবে প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী উত্তরে বাক্যের এই সংখ্যা কম বা বেশি হতে পারে।

4484 views Answered

Related Questions

Next steps