1 Answers

সৃজনশীল প্রশ্ন ঘ অংশ হলো উচ্চতর দক্ষতামূলক অংশ।ঘ অপশনের উত্তরে মূলত চারটি পয়েন্টে চারটি বিষয়ে আলোচনা করলেই আপনি পুরো ৪ নাম্বার পেয়ে যাবেন। ১ম অংশ হলো জ্ঞানমূলক,প্রশ্নের মধ্যে যা চাওয়া হয়েছে সরাসরি তার উত্তর প্রদান করতে হবে। ২য় অংশ হলো উদ্দীপকে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সংক্ষেপে তার মূল পয়েন্টটা আলোচনা করা। ৩য় অংশ হলো : উদ্দীপকে যে বিষয়টা আলোচনা করা হয়েছে এবং আপনি এটা পড়ে যা অনুধাবণ করতে পেরেছেন এর আলোকে উদ্দীপকের সাথে মূল পাঠের অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের সম্পর্ক নির্ণয় করা বা উদ্দীপকের মন্তব্যটি পাঠ্য বইয়ের মূল পাঠের আলোকে মূল্যায়ণ করা। ৪র্থ অংশ হলো: উপরের আলোচিত বিষয় সম্পর্কে আপনার নিজস্ব মতামত। ####এই চারটি অংশ নিয়ে আলোচনা করলেই পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। চারটি অংশ পেরা ভিত্তিক করে লিখলে পরিক্ষকের বুঝতে সহজ হবে এবং তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন। ♪♪♪বিশেষ করে মনে রাখবে ১ম অংশ তথা জ্ঞানমূলক অংশে ভুল উত্তর দিলে কোন নাম্বার না পাওয়ার সম্ভাবনা ও আছে।আর প্রথম অংশ তথা জ্ঞানমমূলক অংশ সঠিক হলে আপনার পরবর্তী তিনটি অংশ গুনগত মানসম্পন্ন না হলেও আপনি ভালো নাম্বার পাবেন।আশা করি পরামর্শটি আপনার কিছু হলেও কাজে লাগবে।

2725 views Answered

Related Questions

Next steps