ঢাকাতে কি btl নামে কোনো প্রতিষ্ঠান আছে। যদি থাকে এর ব্যাপারে বিস্তারিত জানাবেন?
1 Answers
আপনি সম্ভবত bti নামক প্রতিষ্ঠানটির কথা জানতে চেয়েছেন। এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি। যার পূর্ণ রূপ হচ্ছে Building Technology and Ideas. এটি 1984 সনে প্রতিষ্ঠিত হয়। জনাব আরশি হায়দার এই বিখ্যাত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। এটি মূলত ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামেই অধিক পরিমাণে কাজ করে থাকে। এর হেড অফিস হচ্ছে ঢাকার গুলশানে। এটি বিভিন্ন কমার্সিয়াল ভবন নির্মাণের পাশাপাশি আবাসিক ভবনও নির্মাণ করে থাকে। বর্তমানে রিয়েল এস্টেট ব্যবসায় এরা লিডিং কোম্পানী হিসেবেই পরিচিত। 500 থেকে 1200 স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছে এদের। অস্থায়ী বহু লেবারও এরা নেয়। কোম্পানীটির সম্পর্কে আরো জানতে দেখতে পারেন তাদের ওয়েব সাইট- http://www.btibd.com আর যদি আপনি এই কোম্পানীর কথা না বলে থাকেন, তাহলে BTL নামে কোন কোম্পানীর কথা আসলে আমার জানা নেই, দুঃখিত। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy