ঢেকুরের সমস্যা?
4 Answers
ঢেঁকুর ওঠা অ্যাসিড রিফ্লাক্সের কারণেই হয়ে থাকে। তবে ঢেঁকুর যদি টক ঢেঁকুর হয়ে থাকে এবং এর কারণে পেটভার পেট ফুলতে থাকা গা-বমি বা বমি ইত্যাদি উপসর্গের এক বা একাধিক দেখা দেয় বুঝতে হবে ডিসপেপসিয়া হয়েছে ৷যাই হোক, জেনে নিন ঘন ঘন ঢেঁকুর উঠলে কি করবেন:
প্রথম ওষুধ (medicine) হলো পানি (water), হাতের কাছে পানি থাকলে পান করতে থাকুন ঢগঢগ করে ৷তবে যদি হাতের কাছে পানি না থাকে তবে আঙ্গুলে চেপে নাক বন্ধ করে শ্বাস নেয়ার চেষ্টা করবেন আর এভাবে ৫ থেকে ৭ সেকেন্ড থেকে নাক ছেড়ে দিবেন ৷যাদের খেতে বসলেই ঢেঁকুর উঠে, তারা খাওয়ার আগে পানি পান করে নেবেন এক গ্লাস, তাহলে দেখবেন খাওয়ার সময় বা পরে ঢেঁকুরের সমস্যা কম হবে ৷যারা দ্রুত খায় তারা সাধাণরত খাবার ঠিক মতো চিবিয়ে খায় না। খাবার না চিবিয়ে দ্রুত খেলে খাবারের ফাঁকে বাতাস ঢুকে খাদ্যনালীতে আটকে যেতে পারে। এর ফলাফল হলো বিরক্তিকর ঢেঁকুর। তাই গিলে না খেয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন এবং খাবেন অল্প পরিমাণে। খাওয়ার পর একটু হাঁটুন। খাওয়ার পর পর টেলিভিশন দেখতে বসবেন না। মাত্র ১০ মিনিট হাঁটলেও আপনার পাকস্থলী বায়ুশূন্য হয়ে যাবে। রাতের পাকস্থলীর ওপর চাপ দিয়ে কিংবা ডানদিকে কাত হেয় শুয়ে পড়ুন। এতে খাবার হজম হবে ভালোভাবে। পেটে গ্যাস জমবে না।
অনেকে আবার প্রচলিত প্রথায় আক্রান্ত ব্যক্তিকে চমকে দিয়েই ঢেঁকুরের সমস্যা সামলে দেন। যদিও এর সাথে চিকিৎসাবিজ্ঞানের তেমন কোনো সংযোগ নেই, তবুও ব্যাপারটা কিন্তু বেশ লোমহর্ষক। এপ্লাই করে দেখতে পারেন। তবে চমক কিন্তু চমকের মতোই হতে হবে, পাতানো হলে চলবে না। আদার ঝাঁঝালো গন্ধে (smell) সমস্যা না থাকলে রোজ দিনে দু-তিন বার কয়েক কুচি আদা চিবোন। চাইলে, একটু মধুও (honey) মিশিয়ে নিতে পারেন। আর সমস্যা যদি একেবারে নিয়মিত হতে থাকে, তো জিরা খোলায় ভেজে নিন। এরপর এটাকে গুড়িয়ে নিন। এক গ্লাস উষ্ণ পানিতে দু’চামচ মিশিয়ে রোজ খান।
অথবা আপনার রোজকার ডায়েটে অবশ্যই রাখুন টক দই। টক দই ঢেকুর দূর করে দ্রুততম সময়ে। এভাবে জিরা খেতে সমস্যা হলে তরকারিতে মৌরি দিয়ে ফোড়ন দিন। যাই খান সেই আপনার ঢেকুর আটকাবে।গরম পানির সঙ্গে পুদিনা পাতা ফুটিয়ে খেতে পারেন। রোজ পেঁপে খেলে হজম ক্ষমতা এমনিতেই চড়চড় করে বাড়ে। অকারণ গ্যাস তৈরি হয় না। ঘনঘন ঢেকুরও আর ওঠে না। দীর্ঘদিন এই সমস্যা ভুগছেন, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে পাতিলেবুর রসে ১/৪ চা চামচ বেকিং সোডা (soda) মিশিয়ে নিয়ম করে খেতে পারেন। আশা করি ঠিক হয়ে যাবে।
আপনি টক দই খান ।।। ও প্রতিদিন জল বেশি করে খাবার চেষ্টা করুন ইনশাল্লাহ 1 সপ্তাহে ফলাফল পাবেন ।।করে দেখুন।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy