1 Answers

বায়ুমণ্ডলে গ্রীন হাউজ গ্যাসের (কার্বন ডাই-অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড,কার্বন মনো-অক্সাইড,নাইট্রিক অক্সাইড,ক্লোরোফ্লোরো কার্বন ইত্যিদি) মাত্রার পরিবর্তনের ফলে সৃষ্ট প্রকৃতিগত এবং পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়াকে বলা গ্রীন হাউজ প্রতিক্রিয়া। গ্রীন হাউজ প্রতিক্রিয়ার প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য বিরাট হুমকির সম্মুখীন। গ্রীন হাউজ প্রতিক্রিয়ার দরুন পৃথিবীতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বরফগলার পরিমাণ বাড়বে।ফলে পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলবর্তী ও নিম্নাঞ্চল বা সাগরের দ্বীপাঞ্চলগুলো তলিয়ে যাবে। ইতোমধ্যে পরিবেশ বিপর্যয়ের ফলে পৃথিবী দেকে ৭৬ রকমের প্রাণী ও কয়েক হাজার রকমের গাছপালা বিলুপ্তির পথে। বহু জমি মরুভূমিতে পরিণত হচ্ছে। প্রতি বছর কলকারখানা ও যানবাহন থেকে ২০ কোটি টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়ে বাতাসে জমা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সুন্দর এ পৃথিবী সত্যিই একদিন বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

3239 views Answered

Related Questions

Next steps