সে কি ভালো হবে?
আমি কখনও ভাবি নি আমার জীবনে এমন কিছু ঘটবে। কখনও কারো সাথে প্রেমের সম্পর্কে জড়াই নি। আমরা একই অফিসে চাকরী করতাম। আমার বিয়ের জন্য পরিবার থেকে ছেলে খুঁজছিল। ওই ছেলেটি আমার পরিবারকে প্রস্তাব দেয়। আমার মা-বাবার ডিভোর্স হয়েছিল। তার পরিবারকে আমার মা বিষয়টি জানাতে বলে। জানালে তার পরিবার না করে দেয়। পরবর্তীতে আবার তারাই এগিয়ে আসে এবং অনুরোধ করে আমার পরিবারকে। আমার পরিবার তখন রাজি হয় না। এইদিকে সে তার ভালো মানুষী দেখায় আমাকে। ও নাকি আমার জন্য ওর পরিবারের অনুরোধেও অন্য কোথাও মেয়ে দেখতে যায় নি। আমি ধীরে ধীরে তার প্রতি দুরবল হয়ে পরি। কিন্তু তাসত্ত্বেও অনলাইন ছাড়া তার সাথে আমার ফোনেও তেমন কথা হত না। এমনকি ঘুরাফিরা বা আড্ডা কিছুই না। প্রায় চার মাস আগে দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়। বিয়ের পরে সে আমাকে রেখে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা বলে বাহিরে যেত। পরে একদিন তার ফোনের একটা এস এম এস দেখে আমি ওই নম্বরে ফোন করে জানতে পারি তার সাথে একটি মেয়ের গভীর সম্পর্ক ছিল এব মেয়েটির সাথে তার বিয়ের পরেও কথা হয়েছে। মেয়েটি অনেক কান্নাকাটি করে। সে শুরুতে সবকিছু অস্বীকার করে। পরে আরেকটি মেয়ের ফোন আসে ওই মেয়েটিও একই কথা বলে। মেয়েটির সাথে নাকি তার শারীরিক সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। এতকিছু জানার পরেও পরিবার এবং সমাজের কথা চিন্তা করে তার সাথে সংসার করছি। সে বলেছে আর কখনও তাদের সাথে যোগাযোগ করবে না। সে কি ভালো হবে? বুঝতে পারছি না।
2 Answers
আসসালামু আআলাইকুম। এক জন বাজে নারীর জন্য ১০ জন পুরুষ নষ্ট হয়। অন্য দিকে ১ জন ভালো নারীর জন্য ১০জন পুরুষ ভালো হয়। আপনাদের বিয়ে হয়ে গেছে। এখন অন্য কথা মাথায় এনিবেন না। আপনি আপনার বর কে আআল্লাহতালা রাস্তাতে অহব্বান করুন। প্রতিনিয়ত নামায আদায় করতে বলুন বিভিন্ন হাদিস এর বই পড়তে বলুন। এবং আপনি নিজে নামায পড়ে আআল্লাহতালার কাছে দোয়া করুন ইন শা আআল্লাহ্ সব ঠিক হয়ে যাবে। উনি যখন বলেছেন আর এই রকম করবেন না। আপনার উচিত উনাকে মাফ করে দেওয়া। এবং ভালো হতে সুযোগ দেওয়া।
আপনার স্বামী ভালো হবে না খারাপ হবে তা নির্ভর করে মানসিক চেতনার উপর।আপনি শুধু আপনার স্বামী কে সঠিক মর্যাদা ও ভালোবাসা দিয়ে যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy