জন্মনিয়ন্ত্রন?
আমার দুইটা প্রশ্ন.. আশা করি উত্তর দিবেন। ১/আমি নতুন বিয়ে করেছি।এখন আমরা বেবি নিতে চাই না।তাই স্থায়ী জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করতে চাই। বাংলাদেশে অনেক পদ্ধতি আছে কোন পদ্ধতি টা সব চেয়ে নিরাপদ ও ভাল।আমরা দুই বছর বেবি নিতে চাচ্ছি না। বি:দ্র আমার ওয়াইফ অনেক মোটা বিধায় পিল খাওয়াইতে আমি রাজি না। ২/প্রতিমাসে ১টি করে ইমকন খেলে কি কোন প্রকার ক্ষতি হবে?? প্লিজ আশা করি যথাযত উত্তর দিয়ে আমাকে হেল্প করবেন..
2964 views
3 Answers
আপনি জন্মনিয়ন্ত্রণ হিসাবে কনডম ব্যবহার করেন....ইমকন খাওয়ার প্রয়োজন নেই... ইমকন এর অনেক পার্শপ্রতিক্রিয়া আছে।
2964 views
Answered
আপনি দুই বছর বেবি নিবেন না। এর জন্য ভালো হয় 'নরপ্লান্ট' গ্রহন করা। এটি ৫ বছর মেয়াদি। তাই আপনি ৫ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। এবং যখন ইচ্ছা খুলে ফেললেই বেবি নিতে পারবেন। এটি সরকারি ক্লিনিকে নিতে পারবেন বিনামূল্যে। আপনার স্ত্রীকে নিয়ে যাবেন। ডাঃ সব দেখে শুনে আপনার স্ত্রীর বাম হাতের কুনুইয়ের উপরে ভেতর পাশে ৫ টি চিকন ক্যাপসুল ঢুকিয়ে দিবেন। কাজ শেষ, আপনি ৫ বছর নিরাপদে থাকবেন। এছাড়া ৬ মাস মেয়াদী ইঞ্জেকশন পাওয়া যায়। আপনি চাইলে সেটাও নিতে পারেন। কিন্তু এসব নিতে গেলে আপনার এলাকার পরিবার পরিকল্পনা কর্মীর সাথে যোগাযোগ করতে হবে। তারাই সব ব্যবস্থা করে দিবে।
2964 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy