টাইটানিক জাহাজ নিয়ে একটি প্রশ্ন?
১৯১২সালে আটলান্টিক মহাসাগরে বিশাল বরফ খন্ডের সাথে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছিল।কিন্তু টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে নিশ্চিহ্ন হওয়ার পর কোন ব্যক্তি কি বেঁচে ছিলেন?না কি সবাই মারা গিয়েছিলেন?
3478 views
2 Answers
৭০৬ জন বেঁচে ছিলেন।
১৯১২ সালের ১৪ এপ্রিল টাইটানিক জাহাজে আনুমানিক ২,২২৩ জন মানুষ ছিল।১৫ এপ্রিল দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় ধরে এই ডুবে যাওয়ার ঘটনার ফলে ১,৫০০ বেশি মানুষের মৃত্যু ঘটে।
আরও জানতে নিচের পরিসংখ্যানটি দেখুন,
| শ্রেণি | জাহাজে অবস্থান করছিল | বেঁচে গিয়েছিল | বাঁচার হার | মৃতের সংখ্যা | মৃতের হার |
|---|---|---|---|---|---|
| প্রথম শ্রেণি | ৩২৫ | ১৯৯ | ৬০.৫% | ১৩০ | ৩৯.৫% |
| দ্বিতীয় শ্রেণি | ২৮৫ | ১১৯ | ৪১.৭% | ১৬৬ | ৫৮.৫% |
| তৃতীয় শ্রেণি | ৭১০ | ১৭৪ | ২৪.৫% | ৫৩৬ | ৭৫.৫% |
| জাহাজের নাবিকদল | ৮৯৯ | ২১৪ | ২৩.৮% | ৬৮৫ | ৭৬.২% |
| মোট | ২২২৩ | ৭০৬ | ৩১.৮% | ১৫১৭ | ৬৮.২% |
২২২৩ জন যাত্রীর মধ্যে বেঁচে গিয়েছিল মাত্র ৭০৬ জন এবং অকালে প্রান হারিয়েছিলেন প্রায় ১৫১৭ জন। বেশির ভাগ লোকই মারা গিয়েছিল প্রচন্ড ঠান্ডার কারণে কারণ তখন সমুদ্রের পানির তাপমাত্রা ছিল ২৮°F বা মাইনাস -২°C।
3478 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy