বঙ্গবন্ধু জাতীয় প্রতীক ঘোষণা করেন কত তারিখে এবং তার বর্ণনা দাও?

:'-( ভাইয়া আপুরা  উত্তর দিন। বিপদে সহযোগীতা করুন

image

4194 views

1 Answers

জাতীয় প্রতীক গৃহিত করা হয় ১৯৭১ সালে, স্বাধীনতার অব্যবহিত পরে। বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। 


তথ্যসূত্র ঃ- উইকিপিডিয়া

4194 views Answered

Related Questions

Next steps